স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১১:০৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জমে উঠেছে মহারণ, পাক বোলারদের জবাব দিচ্ছেন পান্ত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে; তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। বলা হচ্ছে ভারত-পাকিস্তানের মহারণের কথা। তবে এই মহারণে অনাকাঙ্ক্ষিত অতিথি হিসেবে আগমন ঘটেছে বৃষ্টির। তিন তিনবার বৃষ্টির বাগড়ার পর অবশেষে মাঠে গড়িয়েছে খেলা।

বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে খেলা গড়ানোর পর অবশ্য দু’দলের মুখেই হাসি এসেছে। প্রথম ওভারের পর বৃষ্টির বাগড়া দেওয়ার পর খেলা মাঠে গড়ানোর পর অবশ্য অস্বস্তিতে পড়ে ভারত। দ্রুত দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারিয়ে চাপে পড়ে ভারত। তবে পরে সেই চাপকে ঠিকই উল্টো পাকিস্তানের ওপর দিয়েছে ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত।

নিউইয়র্কে রোববার (৯ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৯০ রান।

৩ বলে ৪ রান করে কোহলি আর ১২ বলে ১৩ রান করে বিদায় নিয়েছেন অধিনায়ক রোহিত। দুই বিধ্বংসী ব্যাটারকে ফিরিয়ে পাকিস্তান দলের মুখে হাসি ফেরায় পেসাররা। তবে এরপর পাল্টা আক্রমণে সেই হাসি মুছে দেন ঋসভ পান্ত ও অক্ষর প্যাটেল।

এদিন বারবার বৃষ্টির বাধার খেলা শুরু হতেই আউট হন বিরাট। নাসিমের প্রথম বলে চার মেরেছিলেন তিনি। কিন্তু ওই ওভারেই বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দিলেন বিরাট। পরে শাহিনকে ছক্কা মারতে গিয়ে ফেরেন দলপতি রোহিতও।

তবে পরে চারে নামা অক্ষরকে নিয়ে ভালোই আক্রমণ করেন পান্ত। অক্ষর নাসিমের বলে বিদায় নিলে সূর্যকুমারকে নিয়ে আবার আক্রমণের ধার বাড়ান।

নবম ওভারে হারিস রউফকে চারটি চার মারেন এই মারকুটে ব্যাটার। তবে তার সঙ্গী সূর্যকুমার টিকতে পারেনি। হারিসের দ্বিতীয় ওভারে আমিরের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে জানাল এআই

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিন দিন পর ট্রলারসহ উদ্ধার

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

১০

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

১১

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

১২

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৫

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

১৬

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

১৭

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

১৮

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

১৯

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

২০
X