বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:৪২ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে সুপার এইটে খেলতে পারে পাকিস্তানও

পাকিস্তান ক্রিকেট দল । ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পর এবার ভারতের বিপক্ষেও হেরে গেল পাকিস্তান। পর পর দুই ম্যাচে হেরে সুপার এইটে ওঠা নিয়ে শঙ্কা বাবর আজমদের। গ্রুপ পর্বের অন্যদের পারফরম্যান্সের জন্য বাবরদের প্রায় বাদই বলে দিচ্ছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। যদিও এখনো একটা সুযোগ আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এর জন্য মেলাতে হবে বেশ কয়েকটি সমীকরণ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুপার ওভারে ম্যাচ হেরেছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে জেতার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ৬ রানে হারে তারা। পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড। তবে শুধু জিতলেই হবে না বাবরদের, একই সঙ্গে অন্যদেরও হারা-জেতার হিসাবের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে সবকয়টি জিতে টেবিলের এক ও দুইয়ে ভারত-যুক্তরাষ্ট্র। একটিতে জেতায় তিনে আছে কানাডা। তবে দুই ম্যাচে কোনোটিতে জিততে না পেরে চারে পাকিস্তান ও পাঁচে আয়ারল্যান্ড। এবার পাকিস্তানকে সুপার এইটে খেলতে হলে কানাডা ও আয়ারল্যান্ডকে হারাতে হবে বড় ব্যবধানে। একই সঙ্গে ভারত ও আয়ারল্যান্ড যেন যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারাতে পারে, সেটাও কামনা করতে হচ্ছে তাদের। গ্রুপের আরেক দল কানাডারও হার কামনা করতে হবে বাবরদের।

সবকিছু ঠিকঠাক হলে ভারত সবার আগে নিশ্চিত করবে সুপার এইট। তখন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে পয়েন্ট দাঁড়াবে চার। রানরেটে এগিয়ে থাকলেই সুপার এইটে জায়গা হবে বাবরদের। অবশ্য এত হিসেব চাইলেই যে মিলবে, সেটাও বলা যাচ্ছে না। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলছে বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্র।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X