বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১০:৩০ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

ব্যাটিংয়ের সময় সাকিব । ছবি : সংগৃহীত
ব্যাটিংয়ের সময় সাকিব । ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লক্ষ্য সামনে রেখে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। জয়ী দল সুপার এইট নিশ্চিত না করলেও সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে অনেকখানি। এমন সমীকরণ মাথায় নিয়ে সেন্ট ভিনসেন্টে প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে অন্য ব্যাটারদের ব্যাট না হাসলেও সাকিবের ব্যাট হেসেছে। আর তাতেই ডাচদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছে টাইগাররা।

বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টে টসে হেরে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৯ রান করেছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান এসেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট থেকে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস দুদলের লক্ষ্যই এই ম্যাচে অভিন্ন, জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দুদলের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুরতেই বাগড়া দেয় বৃষ্টি। ফলে ঠিক সময়ে শুরু হতে পারেনি ম্যাচ। টসও হয় দেরিতে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হওয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামে টাইগাররা। তবে চলমান বিশ্বকাপে প্রথমবার ব্যাটিং পেয়ে ভালো কিছু করতে পারেনি টাইগার দলপতি।

প্রোটিয়াদের সাথের ম্যাচের মতো এই ম্যাচেও তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নেমে দলীয় ৩ রানে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার দলপতি ।

ওয়ান ডাউনে নামা লিটন দাস আবারও ব্যর্থ। ফিরেছেন মাত্র ১ রান করে। তবে অফফর্মে থাকা এই দুই ব্যাটারের বিদায়ের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে চড়ে বিশ্বকাপে পাওয়ারপ্লেতে নিজেদের সর্বোচ্চ রান তুলে টাইগাররা।

শুরুতেই দুই উইকেট হারানোর পর রীতিমতো ডাচ বোলারদের ওপর চড়াও হন সাকিব-তামিম। দুজনের ব্যাটে বাউন্ডারির ফুলঝুড়ি ছুটতে থাকে। পাওয়ারপ্লেতে বাংলাদেশ তুলে নেয় ২ উইকেট হারিয়ে ৫৪ রান।

পাওয়ার প্লের পরও অ্যাটাক অব্যাহত রাখেন দুই ব্যাটার। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তামিম। তার ব্যাট থেকে আসে ৩৫ রান।

এরপর মাঠে নামেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভরসা তাওহীদ হ্রদয়। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেনি। পরে মাহমুদউল্লাহ এসে সাকিবকে যোগ্য সঙ্গ দেন। এতে করে ২০ মাস পর ফিফটির দেখা পান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

পরে মাহমুদউল্লাহ বিদায় নিলে শেষদিকে ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলে জাকের আলী ও সাকিব বাংলাদেশকে নেন ১৫৯ রানে। ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১০

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১১

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১২

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৩

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৪

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৫

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৬

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৭

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

১৮

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

১৯

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

২০
X