স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লোরিডার বৃষ্টিতে ভাসল আরও এক ম্যাচ

ভেজা মাঠ শুকানার চেষ্টা করছেন মাঠকর্মীরা। ছবি : সংগৃহীত
ভেজা মাঠ শুকানার চেষ্টা করছেন মাঠকর্মীরা। ছবি : সংগৃহীত

ফ্লোরিডার আকাশ ভাঙা বৃষ্টি ভাসিয়ে দেয় শ্রীলঙ্কার সুপার এইটের স্বপ্ন। এবার ভেস্তে গেল আরও একটি ম্যাচ। বৃষ্টি না থাকলেও, হলো না ভারত-কানাডার ম্যাচ। বল মাঠে গড়ানো ছাড়াই ভেসে যায় রোহিত-কোহলিদের গ্রুপপর্বের শেষ ম্যাচ।

আগের দিনের বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। বেশকিছু জায়গায় ভেজা থাকায় ক্রিকেটারদের ইনজুরির কথা চিন্তা করে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ না খেলেই সুপার এইটে খেলবে ভারত।

গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে ফ্লোরিডায়। এর প্রভাব পড়েছে বিশ্বকাপের ম্যাচে। শুক্রবার ভেসে যায় আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ। আউট ফিল্ড শুকাতে অনেক চেষ্টা করেন মাঠকর্মীরা। শনিবার ভারত-কানাডার ম্যাচেও দেখা গেল একই চিত্র।

বাংলাদেশ সময় শনিবার (১৫ জুন) বৃষ্টি না থাকলেও আউট ফিল্ড ভেজা থাকায় পিছিয়ে দেওয়া হয় টসের সময়। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালরা।

সে সময় তারা জানান, এক ঘণ্টা পর (সাড়ে ৯টায়) আবারও মাঠ পরিদর্শন করা হবে। মাঠের বেশ কয়েক জায়গায় ভেজা ছিল। সেখানে পা ফেলতে সমস্যা হচ্ছিল। অনেক চেষ্টা করেও মাঠ শুকাতে ব্যর্থ হন মাঠকর্মীরা।

প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। কাজেই তাদের মাঠগুলোতে বৃষ্টি মোকাবিলার আধুনিক কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি না হওয়ার পরও খেলা মাঠে গড়ানো যায়নি।

রাত সাড়ে ৯টায় মাঠ পরিদর্শন করতে নেমে খুশি হতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচের কোনো গুরুত্ব নেই। কারণ আগেই সুপার এইট নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে সুপার এইটে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে গেছে কানাডা।

কাজেই এই ম্যাচের ফলের ওপর কিছু নির্ভর করছিল না। তাই কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি ম্যাচ অফিসিয়ালরা। ভেজা মাঠে খেলতে গিয়ে ইনজুরির শঙ্কা বেড়ে যায় ক্রিকেটারদের। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন তারা।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সুপার এইটে রোহিত শর্মার দল। অন্যদিকে ৪ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করল কানাডা। গ্রুপ-এ থেকে সুপার এইটে ভারতের সঙ্গী আমেরিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১০

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১১

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১২

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৪

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৫

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৬

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৭

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৮

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৯

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

২০
X