স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রিভিউ নিতে কি ড্রেসিংরুমের অনুমতির প্রয়োজন টাইগারদের?

সাজঘরের দিকে তাকিয়ে আছেন অনিক। ছবি : সংগৃহীত
সাজঘরের দিকে তাকিয়ে আছেন অনিক। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল-বাংলাদেশ ম্যাচের একটি দৃশ্য দৃষ্টি কেড়েছে অনেকের। টস হেরে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ।

সাজঘরে ফিরে যান টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা। লোয়ার অর্ডারে তানজিম হাসান সাকিবকে নিয়ে ব্যাট করছিলেন জাকের আলী অনিক।

নেপালের বিপক্ষে চাপে পড়া টাইগার ব্যাটার জাকের আলী অনিকের একটি আচরণ প্রশ্নবিদ্ধ এবং বিতর্কের সৃষ্টি করেছে।

বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। সেই ঘটনা দ্রুত ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের করা সেই ওভারে ব্যাট করছিলেন তানজিম হাসান সাকিব আর ননস্টাইকে ছিলেন জাকের। ওভারের প্রথম বলটি ডানহাতি ব্যাটার তানজিমের প্যাডে লাগে।

নেপালের এলবিডব্লিউ আবেদনে সাড়া দেন অস্ট্রেলিয়ার আম্পায়ার স্যাম নোগাজস্কি। সাজঘরের দিকে হাঁটা শুরু করেছিলেন তানজিম। কিন্তু জাকের আলী অনিককে দেখা যায় সাজঘরের দিকে তাকিয়ে আছেন। হাত এবং ব্যাটের ইশারায় জানতে চাইছেন রিভিউ নেওয়া হবে কিনা?

ড্রেসিংরুম থেকে সাড়া পেয়ে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেন তানজিম। এতে শেষ পর্যন্ত বেঁচে যান তিনি। থার্ড আম্পায়ার ভারতের জয়রামন মদনগোপাল টেলিভিশন রিপ্লে দেখে জানান, আউট হননি তানজিম।

যদিও এতে কোন লাভ হয়নি। কারণ লামিচানের পরের বলেই বোল্ড হন তানজিম। এই ঘটনায় দুটি প্রশ্ন সামনে এসেছে। জাকের কি ড্রেসিংরুমের সাহায্য নিয়ে রিভিউ নিয়েছেন? নাকি বাংলাদেশের ব্যাটারদের রিভিউ নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে? চাইলেও যে কেউ যে কোনো সময় রিভিউ নিতে পারবেন না, এমন নির্দেশনা রয়েছে ড্রেসিং রুম থেকে!

যেটি হোক না কেন, এটি ক্রিকেটের নিয়ম বহির্ভূত। ক্রিকেটের নিয়মে রয়েছে আম্পায়ারের সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে সাজঘর থেকে কোন পরামর্শ দেওয়া বা নেওয়া যাবে না। তাই জাকরের এই আচরণ নিয়ে প্রশ্ন উঠছে।

নেপালের বিপক্ষে পাওয়া ২১ রানের জয়ে সুপার এইট নিশ্চিত হয় বাংলাদেশের। সুপার এইটে গ্রুপ-ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সেরা আটের লড়াইয়ে ২১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২২ জুন টাইগাররা লড়বে ভারতের বিপক্ষে। আর ২৫ জুন বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১০

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১১

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১২

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৩

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৪

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৫

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৬

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৭

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৮

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৯

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

২০
X