স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

লড়াই করে প্রোটিয়াদের কাছে হারল যুক্তরাষ্ট্র

সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৮ রানে হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৮ রানে হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

লক্ষ্যটা সহজ ছিল না। প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার এইটে খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তির সামনে পড়েছিল ক্রিকেটে নবাগত মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে প্রোটিয়াদের দেওয়া বিশাল এই লক্ষ্যে বিচলিত হয়নি আমেরিকার ব্যাটাররা।১৯৫ রানের লক্ষ্যে প্রায় কাছাকাছি চলে গিয়েছিল এবারের বিশ্বকাপের সহআয়োজকরা। শেষ পর্যন্ত লড়াই করে ১৮ রানে পরাজয় বরণ করতে হয়েছে ইউএসএর।

বুধবার (১৯ জুন) অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৮ রানে হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগ্রহ গড়ে তুলে প্রোটিয়ারা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ১৭৬ রান পর্যন্ত যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার আন্দ্রেই গোউস। আর প্রোটিয়াদের পক্ষে কিসোগে রাবাদা নেন ৩ উইকেট।

রান তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো হয়। ৩ ওভার ৩ বলে ৩৩ রান করে ফেলেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার। তবে ওপেনার স্টিভেন টেইলর রাবাদার বলে আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে ইউএসএর ব্যাটাররা। ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে মনে হচ্ছিল যে বড় হার দিয়েই সুপার এইট শুরু করবে পাকিস্তানকে বিদায় করা দলটি। তবে ষষ্ঠ উইকেটে আন্দ্রে গোউস ও হারমিত সিংয়ের ৯১ রানের জুটির মনে ছিল অন্য ভাবনা।

একসময় মনে হচ্ছিল অসম্ভব এই লক্ষ্য ছুঁয়ে ফেলবে যুক্তরাষ্ট্র। তবে শেষে যখন ২ ওভারে ২৮ রান দরকার ছিল তখন আর পেরে উঠেনি তারা। শেষে ১৮ রানে পরাজয়ই মেনে নিতে হয় তাদের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X