স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১১:১১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

স্বাগতিকদের বিদায় করে সেমিতে প্রোটিয়ারা

ক্যারিবীয়দের হারিয়ে প্রোটিয়াদের উল্লাস। ছবি: সংগৃহীত
ক্যারিবীয়দের হারিয়ে প্রোটিয়াদের উল্লাস। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল আয়োজক এবং দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর ক্যারিবিয়দের হারিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটের গ্রুপ-টু থেকে প্রোটিয়াদের সঙ্গে শেষ চারের টিকিট পেয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশ সময় সোমবার (২৪ জুন) গ্রুপ-টুর শেষ ম্যাচে বৃষ্টি আইনে ক্যারিবীয়দের ৩ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

ফলে বিশ্বকাপের দুই আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, দুই দলই বিদায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

রান রেটে প্রোটিয়াদের চেয়ে ভালো থাকায় ক্যারিবীয়দের জন্য সমীকরণটা ছিল সহজ। যে কোনো ব্যবধানে জিতলেই হবে। অন্যদিকে হেরে গেলে আবারও হতাশা নিয়ে দেশে ফিরতে হবে গ্রুপ পর্ব থেকে দুর্দান্ত খেলা দক্ষিণ আফ্রিকাকে।

অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। প্রথম বলে আউট হয়ে যান আগের ম্যাচে হাফসেঞ্চুরিয়ান শাই হোপ (০)। দলীয় ৫ রানে সাজঘরে ফেরেন আরেক ইনফর্ম ব্যাটার নিকোলাস পুরান (১)।

এরপর তৃতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন কাইল মেয়ার্স ও রেস্টন চেজ। তবে মেয়ার্স ব্যক্তিগত ৩৫ রানে আউট হলে আবারও ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। মাত্র ৩২ রানে ৬ উইকেট হারায় তারা। চেজের ৫২ আর আন্দ্রে রাসেলের ১২ রানে মাঝারি স্কোর পায় ক্যারিবীয়রা। প্রোটিয়া স্পিনার তাবরিজ শামসি নেন ৩ উইকেট।

জবাবে শূন্য রানে আউট হন দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা হেন্ডরিক্স। প্রোটিয়ারা যখন ২ উইকেটে ১৫ রান, তখন বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এরপর ম্যাচের দীর্ঘ নেমে আসে ১৭ ওভারে। আর দক্ষিণ আফ্রিকার জন্য সংশোধিত লক্ষ্য হয় ১২৩ রান।

ক্রিস্টান স্টাবস (২৭), হাইনরিখ ক্লাসেন (১০ বলে ২২ রান) আর মার্কো ইয়ারসেনের (১৪ বলে ২১ রান) ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। তাবরিজ শামসি জেতেন ম্যাচসেরার পুরস্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১০

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১১

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১৩

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১৪

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১৫

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৬

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৮

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৯

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X