স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০১:২৬ এএম
অনলাইন সংস্করণ

সেমিতে যেতে অজিদের সামনে কঠিন লক্ষ্য 

৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরত যাচ্ছেন রোহিত । ছবি : সংগৃহীত
৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরত যাচ্ছেন রোহিত । ছবি : সংগৃহীত

আফগানিস্তানের সাথে সুপার এইটের ম্যাচ হেরে বেশ বিপদেই পড়েছে অস্ট্রেলিয়া। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে তাই তাদের ভারতকে হারাতেই হবে। তবে, ভারতকে হারানোর মিশনে শুরুতেই ধাক্কা খেয়েছে অজিরা। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ২০৬ রানের বড় লক্ষ্য দিয়েছে ভারত।

সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে রোহিত শর্মার ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে টিম ইন্ডিয়া। ৪১ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত।

সেইন্ট লুসিয়ায় এদিন টস জিতে ফিল্ডিং নেওয়ার মার্শের সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রথম ৬ ওভারেই প্রমাণ করে দেন রোহিত শর্মা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেই হারের ক্ষত ভুলতেই অজি বোলারদের ওপর চড়াও হন তিনি। রোহিতের বিধ্বংসী ইনিংস শুরুর আগে অবশ্য ০ রানে ফিরেন কোহলি।

রোহিত মাত্র ১৯ বলেই তুলে নেন নিজের ফিফটি। যেভাবে শুরু করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক প্রায় হয়েই গিয়েছিলেন তিনি। তবে ইনিংসের দ্বাদশ ওভারে স্টার্কের ইয়র্কার বলে বোল্ড হয়ে ৪১ বলে ৮ ছক্কা ও ৭ চারের মারে ৯২ রানে থামেন ভারতের দলপতি।

রোহিতের বিদায়ের পর ইনিংস এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব। তবে তিনিও স্টার্কের শিকার হয়ে ৩১ রান করে ফেরেন। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে ২৭ ও শিভাম দুবের ২২ বলে ২৮ রানের ইনিংসে ভর করে দুইশ পার হয় ভারত।

এদিন সব অজি বোলারই মার খেয়েছেন। ৪ ওভার বল করে স্টইনিস দেন ৫৬ রান। ৪৮ রান দেন প্যাট কামিন্স। স্টার্কের খরচ ৪৫। তবে দুর্দান্ত বল করেছেন জশ হ্যাজেলউড। ৪ ওভারে ১ উইকেট নিয়ে তিনি দেন মাত্র ১৪ রান।

অস্ট্রেলিয়া যদি এই ম্যাচ হারে তাহলে গ্রুপ-১ থেকে ভারতের সঙ্গী হিসেবে সেমির রাস্তা খুলে যাবে আফগানিস্তান ও এক প্রকার বাংলাদেশের জন্যও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১০

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১১

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১২

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৩

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৪

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৫

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৬

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৭

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৮

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৯

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

২০
X