স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১১:১০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে হঠাৎ রেগে গেলেন বিয়েলসা, কেন?

উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। ছবি : সংগৃহীত
উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। ছবি : সংগৃহীত

সেমিফাইনালে কলম্বিয়ার কাছে যাওয়ায় উরুগুয়েকে এখন খেলতে হবে কোপা আমেরিকার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে তাদের প্রতিপক্ষ কানাডা। ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হঠাৎ রেগে গেলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

রেগে গিয়ে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল এবং কোপা আমেরিকা আয়োজকের তীব্র সমালোচনা করেন তিনি। প্রশ্ন তোলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তবে প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন তিনি এমনভাবে রেগে যান?

কলম্বিয়ার বিপক্ষে হারের পর গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ান ডারউইন নুনেজসহ উরুগুয়ের বেশ কয়েকজন ফুটবলার। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কনমেবলকে রক্ষা করতে তাদের দিকে আঙুল তোলা হয়েছে।

তিনি বলেন, ‘খেলোয়াড়রা যে কোনো মানুষের মতো প্রতিক্রিয়া দেখিয়েছিল। যদি তারা তাদের মা, তাদের স্ত্রী, শিশুদের আক্রমণের শিকার হতে দেখে, তাহলে তাদের বাঁচাতে কি আমাকে জিজ্ঞাসা করবে?’

কনমেবলকে উদ্দেশ করে আর্জেন্টাইন কোচ বলেন, ‘কি হবে যদি তারা (কনমেবলের কর্তারা) তাদের (উরুগুয়ের ফুটবলারদের) শাস্তি দেয়? শাস্তি হওয়া উচিত তাদের, যারা ফুটবল খেলোয়াড়দের এভাবে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করেছিল। তুমি (কনমেবল) খেলোয়াড়দের নিষিদ্ধ করতে যাচ্ছ। তার আগে তাদের কাছে ক্ষমা চাও।’

সে সময়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। এতে আরও ক্ষিপ্ত হয়ে যান বিয়েলসা। বলেন, ‘গণমাধ্যমের এমন কেউ প্রশ্ন তুলতে পারে না, যারা নিজস্ব সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলে। আপনি আমাকে কীভাবে যুক্তিটি দেবেন। পরিবারের মায়েরা, বাচ্চারা, স্ত্রীরা, বোনেরা, দর্শকদের দ্বারা লাঞ্ছিত হয়েছিল। সেটা হাইলাইট না করে দর্শকদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে না?’

এ সময়ে এক সাংবাদিক রদ্রিগো রোমানোর কথায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সংবাদ সম্মেলন কক্ষে। উরুগুয়ের এ সাংবাদিক বলেন, ‘আপনি যা বলছেন তা অন্যায়। আমাদের অধিকাংশই খেলোয়াড়দের রক্ষা করি। সাংবাদিকদের দোষারোপ করার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।’ এ কথা বলে রদ্রিগো রোমানো সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১০

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১১

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১২

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৩

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৪

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৬

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৭

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৮

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৯

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

২০
X