মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালে আনচেলত্তির উত্তরসূরি হলেন জাবি আলোনসো

জাবি আলোনসো। ছবি : সংগৃহীত
জাবি আলোনসো। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে শুরু হলো নতুন এক অধ্যায়। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পর ক্লাবটির দায়িত্ব তুলে দেওয়া হলো লস ব্লাঙ্কোসদের সাবেক ফুটবলার জাবি আলোনসোর হাতে। শনিবার আনচেলত্তির শেষ ম্যাচের পরদিন ঘোষণা আসে, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে ক্লাবটির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলোনসো।

রিয়ালের সাবেক এই মিডফিল্ডার খেলোয়াড় হিসেবে ২০১৪ সালে ক্লাবটিকে এনে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এবার তিনি ফিরলেন সান্তিয়াগো বার্নাব্যুতে, তবে ভিন্ন ভূমিকায়—টাচলাইনের ধারে, ম্যানেজার হিসেবে।

বায়ার লেভারকুসেনে মাত্র দুই মৌসুমেই আলোনসো গড়ে তুলেছিলেন অনন্য নজির। প্রথম পূর্ণ মৌসুমেই জিতিয়েছেন ক্লাবটির প্রথম বুন্দেসলিগা শিরোপা—তাও আবার পুরো মৌসুমে অপরাজিত থেকে। জিতেছেন জার্মান কাপও। ইউরোপা লিগে মাত্র একটি ম্যাচেই হার দেখেছিল তার দল—ফাইনালে আতালান্তার বিপক্ষে।

তবে মৌসুম শেষে তিনি জানান, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আর সেই চ্যালেঞ্জ হিসেবে বেছে নিলেন পুরনো ঘর—রিয়াল মাদ্রিদ। ক্লাব সূত্র জানায়, সোমবার ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ১৮ জুন আল-হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে ডাগআউটে নামবেন আলোনসো।

৪৩ বছর বয়সী এই কোচকে নিয়ে রিয়াল কর্তৃপক্ষের প্রত্যাশা অনেক। আনচেলত্তি নিজেও কিছুদিন আগে তাকে প্রশংসা করে বলেছিলেন, 'আলোনসো বিশ্বের সেরাদের একজন হতে যাচ্ছে।'

এদিকে, আনচেলত্তি এখন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নতুন মিশনে যাচ্ছেন। রিয়াল তার হাত ধরে জিতেছে একাধিক শিরোপা, গড়েছে স্থিতিশীলতা। এবার আলোনসোর সামনে চ্যালেঞ্জ—ঐতিহ্যের ক্লাবটিকে ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়া।

একসময় মধ্যমাঠে যিনি রিয়ালের ছন্দ রচনা করতেন, তিনিই এবার ছন্দ রচনা করবেন ডাগআউট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X