স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

লিভারপুলের শিরোপা প্যারেডে গাড়ি চাপা, আটক ১

ঘটনাস্থলে পুলিশের জমায়েত। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে পুলিশের জমায়েত। ছবি : সংগৃহীত

লিভারপুল শহরের কেন্দ্রে সালাহ-অ্যালিসনদের প্রিমিয়ার লিগ জয় উদ্‌যাপনের সময় একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে চাপা দেওয়ার ঘটনায় এক ব্যক্তি আটক হয়েছেন। সোমবার সন্ধ্যায় ওয়াটার স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে, যেখানে হাজারো সমর্থক জমায়েত হয়েছিলেন লিভারপুল ফুটবল ক্লাবের শিরোপা উদ্‌যাপন দেখতে।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং একজন পুরুষকে পুলিশ হেফাজতে নেয়। তবে তিনি চালক কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সন্ধ্যা ৬টার কিছু পর আমরা ওয়াটার স্ট্রিটে একাধিক পথচারীর ওপর গাড়ি উঠার খবর পাই। গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং এক ব্যক্তিকে আটক করা হয়। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো এখন ঘটনাস্থলে রয়েছে।’

ঘটনার পর লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ওয়াটার স্ট্রিটের ঘটনাটি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা মার্সিসাইড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। জরুরি সেবাদানকারীদের আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব।’

ঘটনাটি শহরের আনন্দঘন পরিবেশে এক আতঙ্কের ছায়া ফেলেছে। শিরোপা উদ্‌যাপনে পুরো শহর উৎসবমুখর থাকলেও এই দুর্ঘটনা মুহূর্তেই পরিবেশ বদলে দেয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, ‘লিভারপুলের দৃশ্য ভয়াবহ। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। পুলিশ ও জরুরি সেবা সংস্থার দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। তদন্তের স্বার্থে আমরা পুলিশকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দিতে অনুরোধ করছি।’

এ ঘটনায় এখন পর্যন্ত আহতের সংখ্যা জানানো হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নতুন তথ্য পাওয়া গেলে জানানো হবে বলে নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X