কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে পিএসজির জয় উদযাপনে শত শত সমর্থক গ্রেপ্তার

পিএসজির জয়ে সমর্থকদের উল্লাস। ছবি : সংগৃহীত
পিএসজির জয়ে সমর্থকদের উল্লাস। ছবি : সংগৃহীত

ফ্রান্সে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শত শত সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (০১ জুন) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপন ফ্রান্সজুড়ে রূপ নেয় সহিংসতায়। উদযাপন চলাকালে দুর্ঘটনা ও সহিংসতায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০০’র বেশি সমর্থককে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

স্থানীয় গণমাধ্যম বিএফএমটিভি জানায়, শনিবার রাতে ইতালির মিলানকে ৫-০ গোলে পরাজিত করে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর প্যারিসসহ বিভিন্ন শহরে ভক্তরা রাস্তায় নেমে উদযাপন শুরু করেন। এ সময় প্যারিসে এক ২৩ বছর বয়সী যুবক স্কুটার চালিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় নিহত হন। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ডাক্স শহরে এক ১৭ বছর বয়সী কিশোর ছুরিকাঘাতে নিহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, উদযাপনের সময় দেশজুড়ে মোট ১৯২ জন সাধারণ মানুষ, ২২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৭ জন দমকলকর্মী আহত হয়েছেন। সব মিলিয়ে অভিযানে ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুধু প্যারিসেই গ্রেপ্তার হয়েছেন ৪৯১ জন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদযাপনের সময় শত শত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০০টিরও বেশি গাড়ি পুড়ে গেছে। এছাড়া, নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্য এবং সাতজন ফায়ারফাইটার আহত হয়েছেন।

নুনেজ সতর্ক করে বলেছেন, রোববার আরও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে কারণ পিএসজি চ্যাম্পস এলিসেসে বিজয় প্যারেড করবে এবং তারপর পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপন করবে। তিনি বলেন, আমরা যেন ম্যাচের মাঝবিরতিতে আছি। আজ বিকেলে চ্যাম্পস এলিসেসে প্যারেড অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, শুধুমাত্র প্যারেডে অংশগ্রহণকারীদেরই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সর্বোচ্চ এক লাখের কিছু বেশি মানুষের উপস্থিতির সীমা নির্ধারণ করা হয়েছে—এর বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আজ সন্ধ্যায় পার্ক দেস প্রিন্সেসেও একটি উদযাপন অনুষ্ঠিত হবে। আমরা প্লাস দে লা পোর্ত দে সাঁ ক্লাউদের আশেপাশে সমাবেশের আশা করছি। রিং রোড অবরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা বা আরও ক্ষয়ক্ষতির চেষ্টা হলে আমরা একইভাবে সংযত কিন্তু কঠোরভাবে প্রতিক্রিয়া জানাব।

পিএসজির এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক দুই তারকা — কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। রিয়াল মাদ্রিদে গিয়ে নিজের প্রথম মৌসুমেই কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে বিদায় নেওয়া এমবাপে ইনস্টাগ্রামে লেখেন, ‘বড় দিনের অপেক্ষা শেষ হলো। জয় এবং সেটিও পরিপূর্ণভাবে — অভিনন্দন, পিএসজি!’

নেইমারও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাঁচটি করতালির ইমোজি দিয়ে ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় ক্লাব অধিনায়ক মার্কুইনহোস চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরছেন। সেই ভিডিওর নিচে নেইমার লেখেন, ‘অভিনন্দন পিএসজি!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X