স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০১:২২ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে যা বললেন এমবাপ্পে-নেইমার

নেইমার-এমবাপ্পে যাওয়ার পরই চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল পিএসজি। ছবি : সংগৃহীত
নেইমার-এমবাপ্পে যাওয়ার পরই চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল পিএসজি। ছবি : সংগৃহীত

অবশেষে সেই দিন এলো — প্যারিস সেইন্ট জার্মেইনের ইতিহাসে সবচেয়ে কাঙ্ক্ষিত রাত। মিউনিখে ইন্টার মিলানকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ট্রফি ছুঁয়ে দেখল ফরাসি ক্লাবটি। ৫-০ গোলের এই মহাবিজয়ে শুধুই নতুন ইতিহাস নয়, ভেঙে গেল ইউরোপের সর্বোচ্চ মঞ্চে ফাইনালের জয়ের ব্যবধানে পূর্বের সব রেকর্ডও।

পিএসজির এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক দুই তারকা — কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র।

রিয়াল মাদ্রিদে গিয়ে নিজের প্রথম মৌসুমেই কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে বিদায় নেওয়া এমবাপে ইনস্টাগ্রামে লেখেন, ‘বড় দিনের অপেক্ষা শেষ হলো। জয় এবং সেটিও পরিপূর্ণভাবে — অভিনন্দন, পিএসজি!’

ছয় বছরে ক্লাবটির হয়ে ছয়টি লিগ শিরোপা ও চারটি করে ফরাসি কাপ ও লিগ কাপ জিতলেও, ইউরোপের সেরা ট্রফির স্বাদ এমবাপ্পে পাননি। এবার তার বিদায়ের মৌসুমেই পিএসজি উঠল মহাসিংহাসনে।

নেইমারও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাঁচটি করতালির ইমোজি দিয়ে ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় ক্লাব অধিনায়ক মার্কুইনহোস চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরছেন। সেই ভিডিওর নিচে নেইমার লেখেন, ‘অভিনন্দন পিএসজি!’

২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের হাত ধরে যখন পিএসজির নতুন পথচলা শুরু হয়, তখন থেকেই ক্লাবটির লক্ষ্য ছিল ইউরোপ সেরা হওয়া। নেইমার, এমবাপ্পে, মেসিদের মতো বিশ্বসেরা তারকাদের নিয়ে অনেকবার কাছাকাছি এসেও হতাশ হতে হয়েছে। বিশেষ করে ২০২০ সালে লিসবনে বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে হেরে যাওয়া ছিল বড় আক্ষেপ।

কিন্তু এ বার আর পেছনে তাকাতে হলো না। ম্যাচের নায়ক ছিলেন ফরাসি কিশোর তারকা দেজিরে দুয়ে। তিনি প্রথমে অ্যাসিস্ট করেন হাকিমির গোলে, এরপর নিজেই করেন জোড়া গোল। খভিচা ও ১৯ বছর বয়সী বদলি খেলোয়াড় সেনি মায়ুলুর গোলে ৫-০ ব্যবধানে ম্যাচ শেষ করে দেয় পিএসজি — যা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়।

মাঠে আনন্দের ঢেউ, আর মাঠের বাইরে সাবেক তারকাদের শ্রদ্ধায় ভরে উঠল প্যারিস। এক যুগের অপেক্ষার পর অবশেষে পিএসজির ভাগ্যে এল সেই কাঙ্ক্ষিত রাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

১১

ইতিহাসের এই দিনে

১২

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১৩

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

১৭

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

১৮

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

১৯

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

২০
X