স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে রোজা রেখেছেন হামজা, বিশ্রামে বাংলাদেশ দল

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রেশ কাটতে না কাটতেই আবার এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ফুটবল দল। তবে বুধবার দিনটি ছিল একদমই অনুশীলনমুক্ত। খেলোয়াড়রা অবস্থান করছেন টিম হোটেলেই, সেখানে চলছে হালকা রিকভারি সেশন ও আইস বাথ।

এই বিশ্রামের দিনে বাংলাদেশ দলের মিডফিল্ড তারকা হামজা চৌধুরী রেখেছেন রোজা, বাফুফে সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশের একটি সংবাদমাধ্যম। ইংল্যান্ডে বেড়ে উঠলেও হামজা চৌধুরী তার ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত আন্তরিক। ঈদুল আজহার আগে স্বেচ্ছায় রোজা রাখছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, শুধু হামজাই নন, দলের টিম ম্যানেজার আমের খান এবং টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও এই রোজায় অংশ নিচ্ছেন। তাদের পরিকল্পনা আছে আগামীকালও রোজা রাখার।

৭ জুন বাংলাদেশে পালিত হবে কোরবানির ঈদ। কিন্তু তার ঠিক তিন দিন পর, ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ—এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ সিঙ্গাপুর। এ কারণে ঈদের দিনও দলকে মাঠে দেখা যেতে পারে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ঈদের সকালে খেলোয়াড়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন এবং সন্ধ্যা ৭টার দিকে মাঠে অনুশীলনে নামবেন। কোচিং স্টাফ চাইছে ঈদের আমেজের পাশাপাশি প্রস্তুতিও যেন কমে না যায়।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে সাদা হোম জার্সি পরে। সেই জার্সির ফটোশুট ইতোমধ্যেই টিম হোটেলেই সেরে ফেলেছে খেলোয়াড়রা।

উল্লেখ্য, ভুটানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি ছিল হোম ম্যাচ হলেও খেলোয়াড়রা পরেছিলেন লাল অ্যাওয়ে জার্সি। এ নিয়ে দলের অভ্যন্তরেই ছিল কিছু পরিকল্পিত পরীক্ষা-নিরীক্ষা।

আজকের দিনটি বিশ্রামে কাটলেও, আগামীকাল থেকে আবারও পুরোদমে মাঠে ফিরবে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা। সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায় শুরু হবে তখন থেকেই।

ঈদের আগে খানিকটা বিরতি পেলেও আসল লড়াইয়ের প্রস্তুতিতে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ দল। ধর্মীয় রীতি পালনের পাশাপাশি মাঠের শৃঙ্খলাও বজায় রাখার চেষ্টা চলছে। হামজার রোজা রাখা যেমন তার মানসিক দৃঢ়তার পরিচয়, তেমনই ঈদের দিন অনুশীলনের পরিকল্পনা দলের পেশাদার মনোভাবের প্রতিচ্ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X