স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

প্রথম ম্যাচে ড্র করেই সন্তুষ্ট ব্রাজিল কোচ আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে ইকুয়েডরের মাঠে শুরুটা স্বপ্নময় না হলেও, ইতালিয়ান কোচ তার শিষ্যদের পারফরম্যান্সে খুশি। গুয়াকুইলের মনুমেন্টাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল গোলশূন্য ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে। তবে এই ফলাফলেও অনেক কিছু দেখেছেন আনচেলত্তি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘রক্ষণে আমরা চমৎকার খেলেছি। বল পজিশনেও দল ভালো করেছে, গেমটা ছিল কিছুটা বেশি তরল। এটা একেবারে পারফেক্ট ম্যাচ না হলেও, একটি গুরুত্বপূর্ণ ড্র। আমরা সন্তুষ্ট, আর আত্মবিশ্বাস নিয়ে ফিরছি।’

এই ড্রয়ের পর ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলের চতুর্থ স্থানে আছে। তবে প্যারাগুয়ে বৃহস্পতিবার উরুগুয়েকে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। ফলে পয়েন্ট টেবিলে নীচে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে ব্রাজিলের।

পরবর্তী ম্যাচ ১১ জুন, মঙ্গলবার রাত ৯:৪৫-এ (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা ৪৫) সাও পাওলোর নিওকেমিকা এরেনায় প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটিকে সামনে রেখে সাও পাওলো ফিরে শুক্রবার বিশ্রামে থাকবে দল। শনিবার করিন্থিয়ানসের জোয়াকিম গ্রাভা ট্রেনিং সেন্টারে আবারও অনুশীলনে ফিরবে তারা।

মাঠের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও কাসেমিরো দ্বিতীয়ার্ধে ভালো সুযোগ পেয়েছিল। আক্রমণে আরও ভালো হতে পারতাম, তবে ইকুয়েডরও ভালো খেলেছে। আমরা পরিষ্কার বল ডেলিভারি করতে পারছিলাম না, বিশেষ করে শেষ তৃতীয়াংশে। মাঠের কন্ডিশনও খুব একটা সহায়ক ছিল না।’

রিচার্লিসন ও গারসনের পরিবর্তনের বিষয়ে আনচেলত্তির ব্যাখ্যা, ‘তাদের মাধ্যমে দলকে নতুন শক্তি দিতে চেয়েছিলাম। রিচার্লিসন রক্ষণে দুর্দান্ত পরিশ্রম করেছে। মাতেউস ও রিচার্লিসন আলাদা ধাঁচের খেলোয়াড়—একজন বলের পজিশনে কাজ করে, আরেকজন গভীরতায় খেলে।’

‘আমি ১৮০০-এর বেশি ম্যাচে বেঞ্চে থেকেছি, কিন্তু এটি ছিল বিশেষ। জাতীয় দলের হয়ে কাজ করা সম্মানের, এটা আমার কাছে উপহারস্বরূপ।’

আনচেলত্তির স্পষ্ট বার্তা, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা এবং ব্রাজিলকে আবারও শীর্ষস্থানে নিয়ে যাওয়া। আমাদের হাতে মানসম্পন্ন খেলোয়াড় আছে। কাজের সময় কম, তবে মানের ঘাটতি নেই। আজ রাফিনিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না, কিন্তু সামনে আমরা আরও ভালো করব।’

আনচেলত্তি জানিয়েছেন, মারকিনিয়োস অধিনায়ক থাকবেন। পাশাপাশি তরুণদের প্রসংশা করে বলেন, ‘অ্যালেক্স ভালো খেলেছে, বাকিরাও চমৎকার সাপোর্ট দিয়েছে।’

ইউরোপ-দক্ষিণ আমেরিকার পার্থক্য নিয়ে আনচেলত্তির মন্তব্য, ‘ফুটবল সব জায়গাতেই এক, তবে জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি আলাদা। পেছনে গোটা দেশ থাকে, আর সেই দায়িত্বেই আমরা সেরা পারফরম্যান্স দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই বোঝা যাবে, আনচেলত্তির এই ‘পুনর্গঠনের যাত্রা’ কতটা সফল হচ্ছে। তবে শুরুটা রক্ষণভাগে নিরাপত্তা দিয়ে হলেও, ব্রাজিলের ফুটবল দর্শকরা জানে—আসল মায়া তো আক্রমণেই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X