স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মায়ামি ও সুয়ারেজ

সাংবাদিকদের সাথে কথা বলছেন সুয়ারেজ। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সাথে কথা বলছেন সুয়ারেজ। ছবি : সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে মেসি ও সুয়ারেজের ইন্টার মায়ামি। আর সেই মঞ্চে নামার আগেই দলটির অন্যতম ভরসা লুইস সুয়ারেজ জানালেন—এই টুর্নামেন্ট নিয়ে প্রত্যাশার পারদ চরমে, তবে বাস্তবতা ভুলে নয়, বরং নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে চায় তার দল।

‘প্রত্যাশা অনেক, কারণ ক্লাব বিশ্বকাপ মানেই বড় কিছু,’ শুক্রবার অনুশীলনের ফাঁকে বলেন সুয়ারেজ। ‘তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা, উপভোগ করা এবং এই দুর্দান্ত সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা। তরুণদের জন্য এটা অনেক বড় অভিজ্ঞতা।’

গ্রুপ ‘এ’-তে ইন্টার মায়ামির প্রতিপক্ষ আল আহলি, ব্রাজিলের পালমেইরাস এবং পর্তুগালের পোর্তো। শনিবার হার্ড রক স্টেডিয়ামে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়েই যাত্রা শুরু করছে লিওনেল মেসির দল।

সুয়ারেজ জানালেন, এমএলএস-এর আর্থিক বিধিনিষেধের কারণে তারা চাইলেও ইউরোপের মতো দল গড়তে পারেন না। ‘আমরা জানি এমএলএসের কিছু বিধিনিষেধ আছে যা আমাদের কাঙ্ক্ষিতভাবে অর্থ ব্যয়ে বাধা দেয়। তবে আমরা যা কিছু হাতে পেয়েছি, তা নিয়েই লড়াইয়ে নামব। মাঠে তো শেষ পর্যন্ত ১১ বনাম ১১-ই হয়,’ বলেন উরুগুইয়ান স্ট্রাইকার।

ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইয়ানিক ব্রাইট ও ডেভিড রুইজের না থাকা একপ্রকার নিশ্চিত। তরুণ টমাস আবিলেসের শুরুর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। লিওনেল মেসি অবশ্য পুরো দলের সঙ্গেই অনুশীলন করেছেন। তবে জর্দি আলবা, গনসালো লুহানসহ আরও কয়েকজন ছিলেন না অনুশীলনে—যা তাদের মাঠে নামা নিয়ে প্রশ্ন তুলেছে।

দলের নতুন গোলকিপার উইলিয়াম ইয়ারব্রো প্রশংসা করেছেন ইন্টার মায়ামির পেশাদার ব্যবস্থাপনা ও পারিবারিক আবহের। ‘প্রথম দিন থেকেই মনে হয়েছে আমি একটি পরিবারের অংশ। প্রতিটি খেলোয়াড়কে সেরা সুবিধা দেওয়া হচ্ছে। মাঠ, চিকিৎসা, ডায়েট—সবকিছুতেই ক্লাবের সেবামূলক মনোভাব অনুপ্রাণিত করে,’ বলেন ইয়ারব্রো।

ইন্টার মায়ামি তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৯ জুন পোর্তোর বিপক্ষে এবং ২৩ জুন মুখোমুখি হবে পালমেইরাসের। তবে শুরুটা কেমন হয়, তা অনেকটাই নির্ভর করছে শনিবারের ম্যাচের ওপর।

সুয়ারেজ, মেসির অভিজ্ঞতা আর তরুণদের সাহস নিয়ে কী বিশ্বকাপে আন্ডারডগ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারবে ইন্টার মায়ামি? উত্তর দেবে হার্ড রকের সবুজ গালিচা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X