স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাল্যকালের ক্লাবে ম্যারাডোনার মতো সম্মান পেলেন মেসি

জন্মদিনে নিজের নামে স্ট্যান্ড পাচ্ছেন মেসি। ছবি : সংগৃহীত
জন্মদিনে নিজের নামে স্ট্যান্ড পাচ্ছেন মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কিংবদন্তির অভাব নেই। সেই কিংবদন্তির মধ্যে সবার উপরের দিকেই রাখতে হবে লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনাকে। এবার ৩৮তম জন্মদিনের পর সেই কিংবদন্তি ম্যারাডোনার মতো লিওনেল মেসিকে তার বাল্যকালের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ দিল ব্যতিক্রমী উপহার- তার নামাঙ্কিত একটি স্ট্যান্ড।

নিউওয়েলস ওল্ড বয়েজের স্টেডিয়াম এস্তাদিও মার্সেলো বিয়েলসায় উন্মোচিত হয়েছে নতুন ‘লিওনেল মেসি স্ট্যান্ড’। ছোটবেলায় এই ক্লাবের একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি হয়েছিল মেসির। এরপর মাত্র ১৩ বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন স্পেনের বার্সেলোনায়, যেখানে তার কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের ভিত্তি গড়ে ওঠে।

ক্লাবটি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ‘কোলোসো যুক্ত করল নতুন অধ্যায়। প্রথমবারের মতো, দুই ফুটবল কিংবদন্তি এখন একই ঘরে-আমাদের ঘরে।’ উল্লেখ্য, এই স্টেডিয়ামের অন্য একটি স্ট্যান্ড এরই মধ্যে ‘পেলুসা’ নামে পরিচিত, যা ম্যারাডোনার ডাকনাম। আর পুরো স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি কোচ মার্সেলো বিয়েলসার নামে।

এমন সম্মান পাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে মেসির নিউওয়েলসে প্রত্যাবর্তনের সম্ভাবনা। ক্লাব প্রেসিডেন্ট ইগনাসিও অ্যাস্তোরে সম্প্রতি দাবি করেছেন, ‘আমি জানি, মেসি ফিরে আসতে চায়।’

তবে বিষয়টি নির্ভর করছে মায়ামির সঙ্গে তার বর্তমান চুক্তির ওপর, যা ২০২৫ সালের শেষে শেষ হবে।

বর্তমানে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন। কিন্তু নিউওয়েলস সমর্থকরা আশায় বুক বেঁধেছেন, হয়তো ক্যারিয়ারের শেষ অধ্যায়টা তিনি লিখবেন রোসারিওর এই প্রিয় ক্লাবেই।

একদিকে ম্যারাডোনা, অন্যদিকে মেসি- একই ছাদের নিচে দুই যুগের দুই কিংবদন্তি। নিউওয়েলসের জন্য এ যেন গর্বের চূড়ান্ত প্রকাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X