স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৪:২১ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি গেল হামজাদের কোচের

হামজা চৌধুরী ও রুড ভন নিস্টলরয়। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী ও রুড ভন নিস্টলরয়। ছবি : সংগৃহীত

ইংলিশ ফুটবলে আরেকটি নাটকীয় মোড়। প্রিমিয়ার লিগ থেকে অবনমনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি বিদায় জানাল তাদের ম্যানেজার রুড ভন নিস্টলরয়কে। মাত্র নয় সপ্তাহ আগে দলটি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে, তার দায়ে এবার চাকরি হারালেন ডাচ কিংবদন্তি স্ট্রাইকার।

গত মৌসুমে লেস্টার সিটি একমাত্র ছয়টি ম্যাচ জিততে পেরেছিল। ব্যর্থতার সেই গেরো কাটাতে নভেম্বরেই বরখাস্ত করা হয়েছিল স্টিভ কুপারকে, তার স্থলাভিষিক্ত হন নিস্টলরয়। কিন্তু প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের কোচিংয়েও ভাগ্য ফিরেনি ‘দ্য ফক্সেস’দের।

শুক্রবার (২৭ জুন) আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ নিস্টলরয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানায়। বিদায়বেলায় নিস্টলরয় বলেন, ‘আমি লেস্টার সিটির খেলোয়াড়, কোচিং স্টাফ, একাডেমি এবং অন্য সহকর্মীদের পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞ। সে সঙ্গে সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য ক্লাবকে শুভকামনা।’

নতুন কোচের খোঁজে নেমে গেছে লেস্টার, যাদের চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু হবে আগামী ১০ আগস্ট, ঘরের মাঠে শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ জাতীয় দলের তরুণ মিডফিল্ডার হামজা চৌধুরীর জন্যও এটা নতুন শুরু। নতুন কোচের অধীনে আবারও নিজেকে প্রমাণ করতে হবে তাকে, যাতে ভবিষ্যতে দল আবার ফিরে আসতে পারে ইংল্যান্ডের শীর্ষ লিগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X