স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:২১ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

আগস্টে তুরস্কের বিপক্ষে খেলবে ঋতুপর্ণারা!

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলে এগিয়ে যাওয়ার পথে খুলে গেল নতুন এক দুয়ার। আসছে আগস্টেই একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী দল মুখোমুখি হতে পারে তুরস্কের। দুই দেশের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত মিলেছে।

শুক্রবার (৪ জুলাই) ইস্তানবুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরে বসে এ বৈঠক। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলুর মধ্যে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই আলোচনাপর্ব।

বৈঠকে বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের উন্নয়ন, প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করা এবং একটি টেকসই ফুটবল কাঠামো গড়ার উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এও জানান, বাংলাদেশে তুর্কি ফুটবলের বেশ বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে, ফলে এ ম্যাচ দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককেও আরও দৃঢ় করবে।

এই প্রস্তাবটি সাদরে গ্রহণ করেন টিএফএফ প্রেসিডেন্ট। তার ভাষায়, সবকিছু ঠিক থাকলে আগস্টেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও তুরস্ক নারী দলের মধ্যকার ঐতিহাসিক এই প্রীতি ম্যাচ।

শুধু ম্যাচ আয়োজনেই নয়, ফুটবল কাঠামো উন্নয়নের দিকেও নজর দিচ্ছে তুরস্ক। কোচ ও রেফারিদের দক্ষতা উন্নয়ন, ক্রীড়া চিকিৎসা, প্রশিক্ষণ বিনিময় এবং কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন টিএফএফ প্রধান।

দুই দেশের মধ্যে এই ক্রীড়া-কূটনীতিক উদ্যোগ ভবিষ্যতে নারী ফুটবল ছাড়িয়ে অন্যান্য খেলাধুলাতেও সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X