স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২:৫৮ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

উয়েফা সুপার কাপ লোগো। ছবি : সংগৃহীত
উয়েফা সুপার কাপ লোগো। ছবি : সংগৃহীত

উয়েফা সুপার কাপের বর্তমান ফরম্যাটে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীদের মধ্যকার এক ম্যাচের বদলে এবার চার দলের প্রতিযোগিতায় রূপ দিতে চায় তারা—যার ভেন্যু হতে পারে যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্য।

বর্তমানে সুপার কাপ বছরে একবার হয়, যেখানে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন। প্রস্তাবিত পরিকল্পনায় যুক্ত হতে পারে কনফারেন্স লিগ জয়ীসহ অন্য ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপাধারীরাও। একাধিক ম্যাচ নিয়ে আয়োজিত এই নতুন টুর্নামেন্ট হতে পারে মৌসুম শুরুর ‘কার্টেন রেইজার’।

উয়েফার পরিকল্পনায় টুর্নামেন্টটি প্রথমবারের মতো ইউরোপের বাইরে আয়োজনের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বড় স্টেডিয়ামগুলো সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে। সম্প্রতি উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিন জানিয়েছেন, ইউরোপের বড় ক্লাব ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজন ‘সম্ভব’।

স্পেন ইতোমধ্যেই ২০২০ সাল থেকে চার দলের সুপার কাপ সৌদি আরবে আয়োজন করছে।

এবারের সুপার কাপ ফাইনাল হচ্ছে ইতালির উদিনের স্টাদিও ফ্রিউলিতে, যেখানে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও টটেনহ্যাম হটস্পার। ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুই ছিল এবারের একমাত্র বিডার—যা ইউরোপের কিছু শহরের অনাগ্রহের প্রমাণ বলে মনে করছেন অনেকে।

প্রথম উয়েফা সুপার কাপ অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে আয়াক্স ও এসি মিলানের মধ্যে। তখন এটি দুই লেগে আয়োজন করা হতো, যা ১৯৯৮ সাল থেকে একক নিরপেক্ষ ভেন্যুতে চলে আসে।

নতুন ফরম্যাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী মিডিয়া রাইটস বিডিং রাউন্ডের আগে। অনুমোদন মিললে ২০২৬-২৭ মৌসুমেই চার দলের সুপার কাপ অভিষেক হতে পারে—যা সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের বাইরে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X