বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩:০০ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

নতুন মেসি ডাক নাম পাওয়া ক্লদিও এচেভেরি। ছবি : সংগৃহীত
নতুন মেসি ডাক নাম পাওয়া ক্লদিও এচেভেরি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার উঠতি তারকা ও নতুন মেসি ডাক নাম পাওয়া ক্লদিও এচেভেরি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ছাড়ছেন। মাত্র ১৯ বছর বয়সী এই প্রতিভাবান আক্রমণাত্মক মিডফিল্ডার এবার যোগ দিচ্ছেন জার্মান ফুটবলের সাম্প্রতিক রানার্সআপ বায়ার লেভারকুসেনে। লোন চুক্তিতে মৌসুমের শেষ পর্যন্ত জার্মানিতেই খেলবেন তিনি।

‘ডায়াব্লিতো’ নামে পরিচিত এচেভেরি কিছুদিন ধরেই ইউরোপের বিভিন্ন ক্লাবের রাডারে ছিলেন। তবে পেপ গার্দিওলার পরিকল্পনায় এই মৌসুমে খুব বেশি জায়গা ছিল না তার জন্য। প্রথমে সিটি গ্রুপের জিরোনায় পাঠানোর কথা শোনা গিয়েছিল, আবার রোমাও তাকে নিতে আগ্রহী ছিল। শেষমেশ লেভারকুসেন দ্রুত প্রস্তাব দিয়ে তাকে দলে টেনে নেয়।

এই চুক্তিতে কোনো ক্রয়-বিকল্প নেই এবং লেভারকুসেন একেভেরির পুরো বেতনই বহন করবে—এ দুটি বিষয় ম্যানসিটি ব্যবস্থাপনা সহজে রাজি হওয়ার মূল কারণ। আজ রাতেই তিনি জার্মানি উড়াল দেবেন, আগামীকাল মেডিকেল শেষে আনুষ্ঠানিকভাবে লেভারকুসেনের ফুটবলার হবেন।

রিভার প্লেট থেকে ইউরোপে এসে দীর্ঘ অভিযোজন প্রক্রিয়ার পর এচেভেরির অভিষেক হয়েছিল একেবারে এফএ কাপের ফাইনালে, যেখানে সিটি হেরে যায় ক্রিস্টাল প্যালেসের কাছে। এরপর প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে পাঁচ মিনিট মাঠে নামার সুযোগ পান তিনি। তবে সবচেয়ে আলোড়ন তুলেছিলেন ক্লাব বিশ্বকাপে—আল-আইনের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেছিলেন, যদিও ইনজুরির কারণে বিরতিতে বদলি হয়ে যান।

এদিকে লেভারকুসেনকে জার্মান চ্যাম্পিয়নশিপ জেতানো জাবি আলোনসো এখন রিয়াল মাদ্রিদে। তার বিদায়ের পর এরিক টেন হাগ দায়িত্ব নিয়েছেন লেভারকুসেনের। এরই মধ্যে ফ্লোরিয়ান ভার্টজ, ফ্রিমপং ও টাহর মতো তারকাদের হারিয়েছে দলটি। তাই এচেভেরিকে ঘিরেই নতুন কিছু গড়ার পরিকল্পনা করছে ক্লাব।

ডিএফবি পোকালের প্রথম রাউন্ডে ৪-০ গোলে জিতে মৌসুম শুরু করেছে লেভারকুসেন। শনিবার হফেনহাইমের বিপক্ষে বুন্দেসলিগা যাত্রা শুরু হবে তাদের। এচেভেরি তখনও হয়তো স্কোয়াডে থাকবেন না, তবে ম্যানসিটির তুলনায় এখানে তার বড় ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X