মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় ধরা পড়ল বিষাক্ত ‘লায়নফিশ’

বিষাক্ত লায়নফিশ। ছবি : কালবেলা
বিষাক্ত লায়নফিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে বিষাক্ত সামুদ্রিক মাছ লায়নফিশ। মাছটি স্থানীয়দের কাছে বাঘা মাছ নামে পরিচিত। কেউ কেউ এটিকে রাওয়া মাছ নামে চেনে। রঙিন দাগ ও লম্বা কাঁটাযুক্ত পাখনাবিশিষ্ট এ মাছটি দেখে স্থানীয় জেলেদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল।

সোমবার (৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন্নী ফিশ আড়তে মাছটি আনা হলে বন্দরজুড়ে হইচই পড়ে যায়। অনেকেই মাছটি দেখতে ভিড় জমায় এবং অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

স্থানীয় জেলে মন্নান মাঝি বলেন, গত পরশু কুয়াকাটা উপকূলের গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অদ্ভুত মাছটিও ধরা পড়ে। দেখতে অনেক সুন্দর হলেও শুনেছি এটি বিষাক্ত।

মুন্নী ফিসের ম্যানেজার হিরণ বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম এটি সাধারণ কোনো মাছ, কিন্তু পরে দেখি রঙটা অনেক অদ্ভুত আর পাখনাগুলো কাঁটার মতো। তারপরই বুঝতে পারি এটি বিরল কিছু।

মাছটির দেহে লাল, সাদা ও বাদামি রঙের ডোরা দাগ এবং লম্বা কাঁটাযুক্ত পাখনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি লায়নফিশ, যা সাধারণত ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উষ্ণ পানিতে পাওয়া যায়।

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, লায়নফিশ দেখতে অত্যন্ত আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর মাছ। এর পাখনার কাঁটায় থাকা বিষ মানুষকে দংশন করলে তীব্র ব্যথা, ফুলে যাওয়া এবং কখনো শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে এই মাছ ধরা ঝুঁকিপূর্ণ।

লায়নফিশ মূলত ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। এটি সাধারণত ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ উপকূলীয় অঞ্চলে দেখা যায়।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, মাছটির পাখনার কাঁটার বিষ থাকে- তাই মাছটি মানুষকে দংশন করলে তীব্র ব্যথা, ফুলে যাওয়া এবং কখনো শ্বাসকষ্ট হতে পারে। খালি হাতে এ মাছ ধরা ঝুঁকিপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১১

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১২

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৩

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৪

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৫

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৬

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৭

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৯

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

২০
X