স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

৪৭তম ট্রফি জেতা হলো না মেসির, ফাইনালে মায়ামির লজ্জার হার

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি। নামের পাশে আটটি ব্যালন ডি’অর, টানা ৩৩টি ক্লাব ফাইনালে গোল—যেখানে মাঠে নামেন, সেখানেই আলো ছড়ান। কিন্তু লুমেন ফিল্ডের রেকর্ড দর্শকের সামনে এবার ম্লান হয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। আর তার স্লান হওয়াতেই সিয়াটল সাউন্ডার্স দাপুটে ফুটবল খেলে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে উড়িয়ে নিয়ে গেল লিগস কাপ শিরোপা।

সিয়াটলের ঘরের মাঠে হাজির হয়েছিল প্রায় ৬৯ হাজার ৩শর বেশি দর্শক, যা লিগের ইতিহাসে নতুন রেকর্ড। আর আশ্চর্যের ব্যাপার, এত বড় ভিড়ের বেশিরভাগটাই ছিল মেসির বিপক্ষে, সাউন্ডার্সের সমর্থনে। শুরু থেকেই সেই সমর্থনকে জ্বালানি বানিয়ে ঝড় তুলল সিয়াটল।

প্রথমার্ধেই ওসাজে ডি রোসারিওর দারুণ হেডে এগিয়ে যায় সাউন্ডার্স। এরপর বিরতির আগে জেসুস ফেরেইরার শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত। তবে বিরতির পর নতুন উদ্যমে ফিরেছিল ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সোনালি সুযোগ পান মেসি; কিন্তু সেই শট উড়ে যায় গ্যালারিতে। এটাই ছিল ম্যাচে মেসির সবচেয়ে বড় সুযোগ—যা নষ্ট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তার দল।

৫৬ মিনিটে মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো রক্ষণভাগ ত্যাগ করে আক্রমণ বাড়াতে চাইলেন। কিন্তু উল্টো ফাঁকা জায়গা পেয়ে আরও আগ্রাসী হয়ে উঠল সিয়াটল। জর্জি মিনুংগু নামতেই আদায় করে নিল পেনাল্টি, যা সহজেই গোল করেন অ্যালেক্স রোলডান। কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে পল রথরক গোল করে ম্যাচে শেষ পেরেক ঠুকে দেন।

শেষ বাঁশির পর উত্তেজনা ছড়ায় মাঠে। সুয়ারেজকে সিয়াটলের ভর্গাসকে হেডলকে জড়াতে দেখা যায়, যা দুই দলের খেলোয়াড়-অফিসিয়ালদের মধ্যে হাতাহাতিতে গড়ায়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে মায়ামির জন্য রাতটা স্মরণীয় থেকে দুর্বিস্মরণীয় হয়ে গেছে।

এই জয়ে সিয়াটল কোচ ব্রায়ান শমেটজার উত্তর আমেরিকার সব বড় ট্রফি জেতা প্রথম কোচ হিসেবে ইতিহাস গড়লেন। কিন্তু আলোচনার কেন্দ্রে রয়ে গেলেন মেসি—ফাইনালে তার জাদু না জাগায় মায়ামির স্বপ্ন শেষ হলো লজ্জার পরাজয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X