স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাঙ্গোলার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতিতে বছরের শেষ ম্যাচ খেলতে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হয়েছে।

আর্জেন্টিনার কোচ স্কালোনি নিশ্চিত করেছেন আ্যঙ্গোলার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি। তবে দলটির অনেক তারকাই নেই এই ম্যাচে। এমিলিয়ানো মার্তিনেজ বিশ্রামে, এনজো ফার্নান্দেজ হাঁটুর চোটে অনুপস্থিত। এছাড়া হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জিলিয়ানো সিমিওনে হলুদ জ্বরের টিকা না নেওয়ায় দলে নেই।

অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আ্যঙ্গোলা ম্যাচ খেলতে স্পেনে প্রস্তুতি ক্যাম্প করে মেসিরা। এলচের মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে দলের ওপেন ট্রেনিং দেখতে উপস্থিত ছিলেন ২০ হাজারের বেশি দর্শক।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত হলেও বাছাইপর্ব থেকে ছিটকে গেছে অ্যাঙ্গোলা। বাড়তি কোটা থাকার পরও এএফসির বাছাইয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : জেরোনিমো রুলি, হুয়ান ফোইথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো বা নিকোলাস পাজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X