বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল দলে সুযোগ না পাওয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য নেইমারের

নেইমার। ‍ছবি : সংগৃহীত
নেইমার। ‍ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তি ঘোষিত ২৫ সদস্যের দলে জায়গা হয়নি তারকা ফুটবলার নেইমারের। সে সময় কোচ বলেছিলেন, চোটের কারণে নেইমারকে রাখা হয়নি। তবে এবার দলে জায়গা না পাওয়া নিয়ে বিস্ফোরক এক মন্তব্যই কেড়েছেন নেইমার।

দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে চোটে পড়েন নেইমার, যদিও সেটি গুরুতর ছিল না। তবে চোটকে কারণ দেখিয়ে ব্রাজিল দলে তাকে রাখেননি কোচ। দল থেকে বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য উসকে দিয়েছে বিতর্ক। তারকা এই ফুটবলার জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার না থাকার কারণ চোট নয়।

সোমবার ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার। গোলশূন্য ড্রয়ের পর ম্যাচশেষে তিনি বলেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে এটা যে মারাত্মক কিছু না তার প্রমাণ হলো আজ আমি খেলেছি।’

ব্রাজিল দল থেকে নিজের বাদ পড়া নিয়ে নেইমার বলেন, ‘সম্পূর্ণ টেকনিক্যাল কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত। যেহেতু আমি এখন দলের বাইরে তাই বাইরে থেকেই দলকে সমর্থন করতে হবে।’

এর আগে নেইমারের বাদ পড়া নিয়ে কোচ আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X