স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

অনুশীলনে প্রতিদিন ১৫০ ছক্কা হাঁকানোর দাবি করা ক্রিকেটারের অবসর ঘোষণা

আসিফ আলী। ‍ছবি : সংগৃহীত
আসিফ আলী। ‍ছবি : সংগৃহীত

২০২২ এশিয়া কাপের আগে সাক্ষাৎকারে এক মন্তব্য করে আলোচনায় চলে এসেছিলেন পাকিস্তানের ব্যাটার আসিফ আলী। সে সময় তিনি দাবি করেছিলেন, অনুশীলনে প্রতিদিন ১০০-১৫০ ছক্কা হাঁকান তিনি। সেই আসিফ আলী এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন আসিফ নিজেই। তিনি লেখেন, ‘পাকিস্তানের জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। সবচেয়ে গর্বের অধ্যায় ছিল দেশের হয়ে মাঠে নামা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় যারা আনন্দের মুহূর্তে আমার সঙ্গে ছিলেন এবং দুঃসময়েও শক্তি দিয়েছেন। বিশ্বকাপ চলাকালে প্রিয় কন্যার মৃত্যুসহ কঠিন সময়েও তাদের সাহস আমাকে সামনে এগিয়ে নিয়েছে।’

পাকিস্তানের হয়ে মোট ৭৯টি সাদা বলের ম্যাচ খেলেছেন আসিফ। তার মধ্যে টি-টোয়েন্টি আছে ৫৮টি ও ওয়ানডে ২১টি। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ২০২১ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রানের ইনিংস, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল।

২০২২ সালে আসিফ তার বক্তব্যে বলেছিলেন, ‘আমি এমন একটা জায়গায় খেলি, যেখানে প্রতি ওভারে ১০ এরও বেশি রান করে দরকার হতেই পারে। সেটার জন্যই বড় শট খেলতে হয় আমাদের। আর এ জন্য দরকার প্রচুর প্রস্তুতির। অনুশীলনে আমি প্রতিদিন সাধারণত ১০০-১৫০ ছক্কা হাঁকাই, যেন ম্যাচে অন্তত ৪-৫ টা ছক্কা হলেও মারতে পারি।’

তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। টি-টোয়েন্টিতে তিনি মোট ৫৭৭ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেছিলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ৩৮২ রান। এর মধ্যে ২১টি ছয় ও ২২টি চার রয়েছে। তার শেষ ওয়ানডে ছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। উল্লেখ্য, আসিফের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। টি-টোয়েন্টিতে তিনি মোট ৫৭৭ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেছিলেন। একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ৩৮২ রান। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X