বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কার হাতে ব্যালন ডি’অর দেখতে চান এমবাপ্পে, জানালেন নিজেই

কিলিয়ান এমবাপ্পে।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি চাইবেন ব্যালন ডি’অরের এই বছরের খেতাব সাবেক সতীর্থ উসমান ডেম্বেলের হাতে উঠুক। প্যারিস সেন্ট জার্মেই ও ফরাসি দলে একসঙ্গে খেলার সুবাদে গড়ে ওঠা বন্ধুত্বকে শ্রদ্ধা জানিয়ে এমবাপ্পে এমনই মন্তব্য করেছেন। এমনকি তিনি বলেছিলেন, প্রয়োজনে নিজ হাতে দেম্বেলের বাড়িতে পুরস্কার পৌঁছে দেবেন।

এমবাপ্পে ফরাসি সংবাদমাধ্যম টিএফওয়ানকে জানান— ‘ব্যালন ডি’অর? ডেম্বেলের তা প্রাপ্য। যদি আমার হাতে থাকত, আমি নিজেই তার বাড়িতে গিয়ে পুরস্কার পৌঁছে দিতাম। আশা করি হাকিমিও উপরের দিকের র‌্যাঙ্কিংয়ে থাকবে।’

২৮ বছর বয়সী উসমান ডেম্বেলে পিএসজির জন্য গত মৌসুমে ইতিহাস রচনা করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট। তার অবদানেই প্যারিসিয়ানরা টানা তিনটি শিরোপা জিতে ইতিহাস গড়েছে। এমবাপ্পের মতে, এমন পারফরম্যান্সই তাকে এ বছরের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার বানিয়েছে।

কিলিয়ান এমবাপ্পে ২০২৪ সালে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মৌসুমেই ৫৯ ম্যাচে ৪৪ গোল করেছেন এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন। তবে ব্যালন ডি’অরের দৌড়ে তিনি নিজেকে বড় ফেভারিট মনে করেন না।

‘ব্যালন ডি’অর আমার হাতে নয়। অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। গোল্ডেন শু আমার হাতের নিয়ন্ত্রণে, কিন্তু ব্যালন ডি’অর অন্যদের ভোটের ওপর নির্ভর করে। জিতলে ভালো, না হলে সমস্যা নেই।’

এবারের ব্যালন ডি’অরের দৌড়ে উসমান ডেম্বেলের পাশাপাশি আছেন আশরাফ হাকিমি, ভিতিনহা। বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রাফিনিয়াও জায়গা করে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X