স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বলিভিয়ায় ৪১৫০ মি. উচ্চতায় যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে সেলেসাওদের নতুন স্ট্রাইকার লিনোর। ছবি : সংগৃহীত
এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে সেলেসাওদের নতুন স্ট্রাইকার লিনোর। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ইতিমধ্যেই বিশ্বকাপে স্থান নিশ্চিত করা সেলেসাওরা এই ম্যাচে আনছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। কোচ কার্লো আনচেলত্তি মূল লক্ষ্য হিসেবে রেখেছেন খেলোয়াড়দের সতেজ রাখা এবং উচ্চতার চ্যালেঞ্জ মোকাবিলা করা।

ফ্লামেঙ্গোর স্ট্রাইকার সামুয়েল লিনো সোমবার অনুশীলনে প্রথম দলেই ছিলেন। তিনি সম্ভাব্য আক্রমণভাগে লুইজ হেনরিক এবং রিচার্লিসনের সঙ্গে অভিষেক করতে পারেন বলেই মনে হচ্ছে।

এদিকে রাইটব্যাক ওয়েসলি অনুশীলনের সময় পেশীর অস্বস্তি অনুভব করেছেন। তার পরিবর্তে ভিটিনহোকে খেলানো হতে পারে। এই পরিবর্তন ঘটলে আনচেলত্তির মোট পরিবর্তন হবে নয়টি।

মিডফিল্ডে ব্রুনো গুইমারেস ও লুকাস প্যাকেটা আগের ম্যাচের মতোই থাকছেন, তবে আনচেলত্তি জাঁ লুকাসকে বিকল্প হিসেবে পরীক্ষা করেছেন। এছাড়া কাসেমিরো দুই হলুদ কার্ডে নিষিদ্ধ থাকায় মাঠে নেই, আর কাইও জর্জে চোটের কারণে অনুপস্থিত। তাদের জায়গায় ডাক পড়েছে আন্দ্রেস পেরেরা ও ভিটিনহোকে।

সম্ভাব্য একাদশ

গোলকিপার: অ্যালিসন

ডিফেন্স: ভিটিনহো (ওয়েসলি), ফ্যাব্রিসিও ব্রুনো, অ্যালেক্স, কায়ো হেনরিক

মিডফিল্ড: আন্দ্রে সান্টোস, ব্রুনো গুইমারেস, লুকাস প্যাকেটা

আক্রমণ: লুইজ হেনরিক, সামুয়েল লিনো, রিচার্লিসন

কোচ: কার্লো আনচেলত্তি

আনচেলত্তি জানিয়েছেন, ‘উচ্চতার কারণে খেলোয়াড়দের সতেজ রাখতে হবে। স্ট্র্যাটেজিতেও পরিবর্তন আনব। গত ম্যাচে চিলির বিপক্ষে চাপ ছিল, এখানে আমাদের ভিন্নভাবে খেলতে হবে।’

ম্যাচ শুরু হবে বুধবার ভোর ৫:৩০ মিনিটে (বাংলাদেশ সময়) এবং সরাসরি সম্প্রচার হবে গ্লোবো, স্পোর্টিভ ও জিই টিভিতে। তবে বাংলাদেশ থেকে দেখতে হলে স্ট্রিমিং সাইটের উপর নির্ভরশীল হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X