বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ছাড়া যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

ট্রেইনিংয়ে আর্জেন্টিনা দলের একাংশ। ছবি : সংগৃহীত
ট্রেইনিংয়ে আর্জেন্টিনা দলের একাংশ। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রাতে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৫টায় গুয়াইয়াকিলের এস্তাদিও মনুমেন্টাল ব্যাংকো পিচিঞ্চায় লা আলবিসেলেস্তে নামবে তাদের ১৮তম ম্যাচে। তবে ম্যাচটিতে থাকছেন না লিওনেল মেসি। দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে তিনি ফিরে গেছেন মায়ামিতে আর কোচ লিওনেল স্কালোনি সাজিয়েছেন কিছুটা বদলে যাওয়া একাদশ।

গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বদলি নামা লাউতারো মার্টিনেজ গোল করেছিলেন। এবার তাকে একাদশে রাখছেন স্কালোনি। তার সঙ্গে আক্রমণভাগে থাকবেন নিকোলাস গনসালেস ও থিয়াগো আলমাদা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্ন রয়ে গেছে—লাউতারোর সঙ্গে জুটি গড়বেন হুলিয়ান আলভারেজ নাকি জুলিয়ানো সিমিওনে।

শাস্তির কারণে ক্রিস্টিয়ান রোমেরো নেই দলে। তার জায়গায় সুযোগ পাচ্ছেন লিওনার্দো বালেরদি। এছাড়া বিশ্রামে থাকতে পারেন নাহুয়েল মোলিনা, তার বদলি হিসেবে নামতে পারেন গনসালো মন্টিয়েল। বাম পাশে শুরু থেকেই থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল এবং নিকোলাস গনসালেস থাকছেন। লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার চোটের কারণে বেঞ্চে থাকতে পারেন।

সম্ভাব্য আর্জেন্টাইন একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ; গনসালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিওনার্দো বালেরদি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস গনসালেস; থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ/জুলিয়ানো সিমিওনে। কোচ: লিওনেল স্কালোনি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X