স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের ছয়ে ছয় 

রিয়াল মাদ্রিদ দল। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদ দল। ছবি : সংগৃহীত

লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়রথ ছুটছেই। জাবি আলোনসোর শিষ্যরা এবার উড়াল দিলেন লেভান্তের মাঠে। কিলিয়ান এমবাপ্পের ঝলমলে জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের শিল্পমান ছোঁয়া ত্রিভেলা শটে লস ব্লাঙ্কোসরা পেল ৪-১ গোলের স্বস্তির জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মাদ্রিদ। একের পর এক আক্রমণ সামলে দেন লেভান্তের গোলরক্ষক ম্যাথিউ রায়ান। তবে ২০ মিনিটের মাথায় ভিনিসিয়ুসের বাঁ পায়ের অনন্য ত্রিভেলা শটে জালের ঠিকানা পায় মাদ্রিদ। কিছুক্ষণ পরই রিয়ালের নতুন সেনসেশন আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তানতুনোর দারুণ প্রচেষ্টায় দ্বিতীয় গোল পায় অতিথিরা।

প্রথমার্ধে ব্যবধান আরও বাড়তে পারত; কিন্তু রায়ানের দৃঢ়তায় বেঁচে যায় লেভান্তে। বিরতির পর অবশ্য ভাগ্যের জোরে তারা ব্যবধান কমায়—একটি ডিফ্লেকশন রিয়াল গোলকিপার কোর্তোয়ার মাথার ওপর দিয়ে ভেসে গিয়ে এট্টা আইয়ংয়ের কাছে পৌঁছালে তিনি কাছ থেকে হেড করে গোল করেন। লেভান্তে স্বপ্ন দেখতে থাকে অসম্ভব এক কামব্যাকের।

তবে সেই স্বপ্ন দীর্ঘ হয়নি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। কিছুক্ষণের মধ্যেই আবার জালের দেখা পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি সুপারস্টার, নিশ্চিত করেন মাদ্রিদের দাপুটে জয়।

ছয় ম্যাচে ছয় জয় নিয়ে লিগ তালিকায় শীর্ষেই থাকল রিয়াল মাদ্রিদ। সামনে অপেক্ষা মাদ্রিদ ডার্বি, যেখানে এই দুর্দান্ত ফর্ম ধরে রাখাই হবে আলোনসোর দলের বড় লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X