বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২:৪৩ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

মায়ামিতে হতে যাচ্ছে লা লিগার ম্যাচ!

লা লিগার লোগো। গ্রাফিক্স : কালবেলা
লা লিগার লোগো। গ্রাফিক্স : কালবেলা

লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো স্পেনের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঘরোয়া লিগ ম্যাচ। বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ডিসেম্বরের লড়াইটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের অনুমোদন দিয়েছে উয়েফা—তাও আবার ‘অনিচ্ছাসত্ত্বেও’।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সোমবার এক বিবৃতিতে জানায়, তারা ঘরোয়া লিগ ম্যাচ বিদেশে আয়োজনের ধারণার ‘স্পষ্ট বিরোধী’ হলেও, ‘ফিফার অস্পষ্ট নীতিমালার কারণে’ ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে লা লিগা ও সিরি’আ’র দুটি অনুরোধ মঞ্জুর করেছে।

এর মধ্যে লা লিগার পক্ষ থেকে বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচটি যুক্তরাষ্ট্রে নেওয়ার আবেদন এবং ইতালিয়ান সিরি ‘আ’র মিলান-কোমো ম্যাচটি অস্ট্রেলিয়ার পার্থ শহরে আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

উয়েফার এক মুখপাত্র বলেন, ‘ভক্ত, ক্লাব ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শেষে দেখা গেছে—এমন প্রস্তাবের প্রতি ব্যাপক অনীহা রয়েছে। তবু ফিফার নীতিমালায় পর্যাপ্ত দিকনির্দেশনা না থাকায় ব্যতিক্রমীভাবে এই দুটি ম্যাচের অনুমোদন দেওয়া হয়েছে।’

এই সিদ্ধান্তকে লা লিগার বড় জয় হিসেবেই দেখা হচ্ছে। ২০১৭ সাল থেকেই যুক্তরাষ্ট্রে একটি লা লিগা ম্যাচ আয়োজনের চেষ্টা করে আসছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। চলতি বছর স্পেনের ফুটবল ফেডারেশন (RFEF) প্রস্তাবে সম্মতি দিলে ইউরোপের সর্বোচ্চ সংস্থার এই ‘সবুজ সংকেত’ কার্যত পথ প্রশস্ত করেছে।

লা লিগার এক কর্মকর্তা ইএসপিএনকে বলেন, ‘এখন কনকাকাফ ও মার্কিন ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমাদের বিশ্বাস, তারা আপত্তি তুলবে না।’

সবশেষ সিদ্ধান্ত এখন ফিফার হাতে। তারা বর্তমানে নতুন নিয়মনীতির খসড়া প্রণয়ন করছে। ফিফা এরই মধ্যে ইএসপিএনের অনুরোধে কোনো মন্তব্য দেয়নি।

তবে সমালোচনাও কম নয়। স্প্যানিশ ফুটবলার্স অ্যাসোসিয়েশন (AFE), বিভিন্ন সমর্থক গোষ্ঠী ও কিছু ক্লাব—বিশেষ করে রিয়াল মাদ্রিদ—এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। মাদ্রিদ ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের বাইরে লিগ ম্যাচ আয়োজন প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করবে।’

এই বিতর্ক আদালত পর্যন্ত গড়াতে পারে, কারণ AFE ও অন্যান্য পক্ষ বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া সালিশ আদালতে (CAS) নেওয়ার পরিকল্পনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X