স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

টটেনহামের নতুন কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লো

অ্যাঞ্জে পোস্টেকোগ্লো  ছবিঃ সংগ্রহীত
অ্যাঞ্জে পোস্টেকোগ্লো ছবিঃ সংগ্রহীত

আন্তোনিও কন্তেকে বরখাস্ত করার পর থেকেই কোচহীন ছিল ইংলিশ লিগের দল টটেনহাম। এর মধ্যে খণ্ডকালীন কোচ হিসেবে রায়ান ম্যাসনকে দিয়ে মৌসুম শেষ করানোর পরে পূর্ণকালীন কোচের খোঁজে নামে স্পার্স শিবির। কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত টটেনহামের পছন্দ স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিকের কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লোকে।

সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, টটেনহামের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

৫৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান দুই মৌসুম ধরে স্কটিশ লিগের দল সেল্টিকের দায়িত্বে ছিলেন। তার অধীনে দুই মৌসুমেই স্কটিশ লিগের শিরোপা ঘরে তুলেছে সেল্টিক। ২০২২-২৩ মৌসুমে তিনি লিগ শিরোপা ছাড়াও স্কটিশ লিগ কাপ এবং স্কটিশ কাপ জয় করেছেন। স্কটিশ চ্যাম্পিয়নদের কোচ হওয়ার আগে তিনি অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন। তার অধীনে অস্ট্রেলিয়া ২০১৫ সালের এফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া অস্ট্রেলিয়া ও জাপানের ঘরোয়া লিগে তার কোচিংয়ের অভিজ্ঞতা আছে।

টটেনহামের কোচ হিসেবে পোস্টেকোগ্লোর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলের তারকা খেলোয়াড় এবং অধিনায়ক হ্যারি কেনের ভবিষ্যৎ তার মধ্যে অন্যতম। স্পার্স শিবিরের লিগ ফর্মের উন্নতিও তার জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X