স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

টটেনহামের কাছেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি

ঘরের মাঠে হতাশা সঙ্গী হয়েছে হলান্ডদের। ছবি: সংগৃহীত
ঘরের মাঠে হতাশা সঙ্গী হয়েছে হলান্ডদের। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চেলসি, লিভারপুলের পর আরেক জায়ান্ট টটেনহ্যামের সঙ্গেও ড্র করেছে সিটিজেনরা। এবার ঘরের মাঠে স্পার্সদের বিপক্ষে ৩-২ এ এগিয়ে যেয়েও ৩-৩ গোলে ড্র করল পেপ গার্দিওলার শিষ্যরা।

রোববার (৩ ডিসেম্বর) ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-৩ গোলে শেষ হয়েছে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার জমজমাট এই লড়াই।

ম্যাচের শুরুতেই ইতিহাদের ৫৪ হাজার দর্শককে চুপ করিয়ে দেয় টটেনহ্যাম হটস্পার। ৬ মিনিটের মাথায় গোল করেন দক্ষিণ কোরিয়া ও স্পার্স অধিনায়ক হিউং মিন সন। তবে তিন মিনিটের মধ্যে নায়ক থেকে খলনায়ক বনে যান তিনি। এবার নিজেদের জালে বলে জড়িয়ে দেন সন। ৩১ মিনিটে ঘরের মাঠে প্রথমবারের মতো এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জুলিয়ান আলভারেজের পাস থেকে সিটিজেনদের হয়ে স্কোর শিটে নাম লেখান ইংলিশ তারকা ফিল ফোডেন।

দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই গোল পরিশোধের জন্য মরিয়া হইয়ে খেলতে থাকে টটেনহ্যাম। ৬৯ মিনিটে সমতায় ফেরে স্পার্সরা। সনের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো এক গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসো।

৮১ মিনিটের মাথায় সিটিজেনদের ৩-২ গোলে লিড এনে দেন ডকুর বদলি হিসেবে নামা জ্যাক গ্রেলিশ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুর্দানাত এক হেডে ৩-৩ ব্যাবধানে সমতায় ফেরান দেজান কুলুসেভস্কি। অতিরিক্ত সময়ে কোনো দল স্কোর করতে না পারায় ৩-৩ গোলের রোমাঞ্চে শেষ হয় দুই জায়ান্টের লড়াই।

এই জয়ে ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে টটেনহ্যাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X