স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পেনাল্টিতে গোল হজম করে বিরতিতে হামজারা

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে শুরুটা বেশ সতর্কই ছিল বাংলাদেশের। হংকংয়ের মাঠে ম্যাচের প্রথমার্ধে দুই দলই খুঁজছিল ছন্দ, তবে গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের মাঝামাঝি এসে হঠাৎই বদলে গেল ম্যাচের দৃশ্যপট।

বাঁ পাশ দিয়ে গড়া হংকংয়ের এক আক্রমণ ঠেকাতে গিয়ে ডি-বক্সের ভেতর ফার্নান্দোকে ফাউল করে বসেন বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী। সঙ্গে সঙ্গেই রেফারি নির্দেশ দেন পেনাল্টির, আর দেখান হলুদ কার্ডও। সেই সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি ম্যাথিউ ওর—স্পট কিক থেকে জালের দেখা পেয়ে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি।

এরপর গোল খেয়ে কিছুটা খেই হারায় বাংলাদেশ। ম্যাচে আক্রমণে চাপ বাড়ায় হংকং, বল দখলেও এগিয়ে ছিল স্বাগতিকরা। এর আগে ২৬ মিনিটে ফ্রি-কিক থেকে একটি সুযোগ পেয়েছিল তারা, যদিও বাংলাদেশের ডিফেন্ডাররা বিপদ সামলেছিলেন নিখুঁতভাবে।

প্রথম লেগে ঢাকায় হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে শুরু করেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলের জন্য। সেই লক্ষ্য নিয়েই প্রথম একাদশে আনা হয়েছিল পরিবর্তন— ফেরেন অভিজ্ঞ তপু বর্মণ, আর শুরু থেকেই সুযোগ পান তরুণ জায়ান আহমেদ ও সামিত সোম।

তবে মাঠের লড়াইয়ে প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয় পেতে হলে শেষ মুহূর্তে উল্টে দিতে হবে ম্যাচের চিত্র। অন্যথায়, এশিয়ান কাপ বাছাইপর্বের আশা এখানে শেষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X