স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

মেসির হ্যাটট্রিকে প্লে-অফে মায়ামি

মায়ামির জার্সিতে আরও একটি হ্যাটট্রিক মেসির।  ‍ছবি : সংগৃহীত
মায়ামির জার্সিতে আরও একটি হ্যাটট্রিক মেসির। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপজয়ী লিওনেল মেসির হ্যাটট্রিকে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে উড়িয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে ইন্টার মায়ামি। বরাবর এক বছর পর ক্লাবটির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পান ফুটবলের এই মহাজাদুকর। সবশেষ ২০২৪ এর ১৯ অক্টোবর হ্যাটট্রিক করেছিলেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামেন মেসিরা। প্রথম গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শটে দলকে এগিয়ে নেন মেসি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৪৩ মিনিটে ন্যাশভিলের পক্ষে গোলটি শোধ করেন সারিজ। বিরতিতে যাওয়ার আগে শ্যাফেলবার্গ গোল করলে লিডও পেয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকে মেসি স্কোরবোর্ড ২-২ করেন। এর পাঁচ মিনিট পর আবারও গোলের দেখা পায় মায়ামি। এবার স্কোরশিটে নাম লেখান রদ্রিগেজ। মায়ামির হয়ে মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের ৮১ মিনিটে। ম্যাচের একেবারে আরও এক গোলের দেখা পায় ক্লাবটি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শুরুতে এবার তেলাস্কো সেগোভিয়া গোল করলে ৫-২ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এমএলএসের এবারের মৌসুমে সবমিলিয়ে ৪৮ গোলে (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট) অবদান রাখলেন মেসি, যা লিগটির এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে, ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারের পর ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে অবস্থান মায়ামির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X