স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের ফুটবলে অশনিসংকেত, ১৫২ রেফারি জড়িত জুয়ার সঙ্গে

তুরস্কের ফুটবলে অশনিসংকেত। ছবি: সংগৃহীত
তুরস্কের ফুটবলে অশনিসংকেত। ছবি: সংগৃহীত

ফুটবলে রেফারির দায়িত্ব ম্যাচ সঠিকভাবে পরিচালনা করা। তবে সে রেফারিই যদি জড়িত থাকেন জুয়ার সঙ্গে, তখন ব্যাপারটা খুবই অশনিসংকেত ফুটবলের জন্য। রেফারিদের একটা বড় অংশ নিয়ে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) এখন এ সমস্যাতেই পড়েছে।

তদন্তে, টিএফএফ শত শত রেফারির ব্যক্তিগত বেটিং অ্যাকাউন্টের হদিস পেয়েছে । তারা জানিয়েছে, অভিযুক্ত এসব রেফারির বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি, ইব্রাহিম হাজিওসমানগ্লু জানান, তুরস্কের পেশাদার লিগগুলোতে সক্রিয় ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনের বেটিং অ্যাকাউন্ট আছে। এর মধ্যে ১৫২ জন রেফারি সক্রিয়ভাবে জুয়ার সঙ্গে জড়িত।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানিয়ে দিতে চাই যাদের বেটিং অ্যাকাউন্ট রয়েছে, তাদের মধ্যে ৭ জন শীর্ষ পর্যায়ের রেফারি, ১৫ জন শীর্ষ পর্যায়ে সহকারীর দায়িত্বে আছেন। ৩৬ জন বিভিন্ন পর্যায়ের রেফারি এবং ৯৪ জন বিভিন্ন পর্যায়ের সহকারী।’

হাজিওসমানগ্লু আরও জানিয়েছেন, কয়েকজন রেফারি অবিশ্বাস্য পরিমাণে বাজি ধরেছেন—একজন ১৮ হাজার ২২৭ বার বাজি ধরেছেন, আর ৪২ জন রেফারির প্রত্যেকে এক হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। অন্যরা একবার করে বাজি ধরেছেন।

টিএফএফ শৃঙ্খলাবিধির ৫৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ফুটবল ম্যাচে বাজি ধরার অপরাধে দোষী প্রমাণিত ব্যক্তিদের শাস্তি হিসেবে তিন মাস থেকে এক বছর পর্যন্ত রেফারিং বা ফুটবল-সম্পর্কিত যে কোনো কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হতে পারে।

তুরস্কের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা সমস্যাযুক্ত রেফারিদের শনাক্ত ও তদন্ত করবে এবং সম্ভাব্য আইনের লঙ্ঘন খতিয়ে দেখবে। খেলাধুলায় সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ আইন, খেলাধুলা ক্লাব ও ফেডারেশন আইন এবং ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় বাজি ও জুয়ার আয়োজন আইন এর আওতায় পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X