স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকো পরবর্তী বিতর্ক নিয়ে মুখ খুললেন ভিনি

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

এল ক্লাসিকো শেষের একদিন পার হলেও উত্তাপ যেন এখনো ঠান্ডা হয়নি। রিয়াল মাদ্রিদের ২–১ ব্যবধানে জয়ের পর মাঠে, টানেলে, এমনকি সংবাদ সম্মেলনেও চলেছে প্রতিক্রিয়া-প্রতিউত্তর। ম্যাচে বদলি হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশেষে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা নিজেই।

‘আমরা কাউকে অপমান করতে চাইনি—না বার্সেলোনার খেলোয়াড়দের, না তাদের সমর্থকদের,’ রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ভিনিসিয়ুস। ‘এল ক্লাসিকো সব সময়ই এমন হয়, মাঠের ভেতরে-বাইরে অনেক কিছু ঘটে। আমরা শুধু আমাদের দলকে রক্ষা করেছি, সেটাই করেছি আজ।’

৭২তম মিনিটে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিয়ুস, কোচ জাবি আলোনসোর সঙ্গে তর্কেও জড়ান। তবে কিছুক্ষণ পর ড্রেসিং রুম থেকে ফিরে এসে সতীর্থদের সঙ্গে মাঠের উত্তপ্ত পরিস্থিতিতে অংশ নেন তিনি। ম্যাচ শেষে বার্সার তরুণ তারকা লামিন ইয়ামালের সঙ্গে ঝামেলায় জড়ান এবং হলুদ কার্ডও দেখতে হয় তাকে।

শেষ বাঁশির পর উভয় দলের মধ্যে হাতাহাতির মতো অবস্থা সৃষ্টি হয়; পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড পান, আর রিয়ালের বদলি গোলকিপার আন্দ্রি লুনিন লাল কার্ড দেখেন।

কোচ জাবি আলোনসো অবশ্য বিষয়টি ঠান্ডা মাথায় নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা মুহূর্তের উত্তেজনা ছাড়া কিছু না। এমন ঘটনা সব সময়ই হয়। আমি ভিনির পারফরম্যান্সে সন্তুষ্ট, তবে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে।’

এল ক্লাসিকোর আগে থেকেই ‘রিয়াল মাদ্রিদ নাকি সব সময় অভিযোগ করে’—এই মন্তব্যে আগুন লাগিয়েছিলেন ইয়ামাল। আর মাঠে এসে সেই আগুনই যেন আরও বেড়ে উঠল।

তবে দিনের শেষে ভিনিসিয়ুসের ব্যাখ্যা স্পষ্ট—‘আমরা শুধু আমাদের দলের মর্যাদা রক্ষা করেছি, কারও অসম্মান করার উদ্দেশ্য ছিল না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X