স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের অভিষেক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফুটবল দুনিয়ায় ‘রোনালদো’ নামটি যেন এক উত্তরাধিকার। মাঠে গর্জে ওঠে গোল, আলো ঝলমল ক্যারিয়ার, আর গর্বিত এক পরিবার। এবার সেই পরিবারের আরেক সদস্যও পর্তুগালের জার্সি গায়ে নাম লেখালেন আন্তর্জাতিক মঞ্চে—ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।

মাত্র ১৫ বছর বয়সেই বাবার দেশের হয়ে প্রথমবার মাঠে নামলেন রোনালদো জুনিয়র, সংক্ষেপে ‘ক্রিশ্চানিনহো’। তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তুরস্কের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে তার যাত্রার সূচনা হলো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে। ম্যাচটিও জিতেছে পর্তুগাল ২-০ গোলে।

এই বিশেষ দিনটিতে পরিবারের সবচেয়ে গর্বিত সদস্য ছিলেন সম্ভবত রোনালদোর মা, দোলোরেস আভেইরো। ম্যাচের আগে নাতির ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘চলো পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল!’

দাদির সেই শুভকামনাই যেন মাঠে প্রেরণা হয়ে কাজ করেছে ছোট রোনালদোর জন্য।

আল-নাসরের যুবদলে খেলার পাশাপাশি এর আগে জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতেও অনুশীলন করেছেন রোনালদো জুনিয়র। ছোটবেলা থেকেই ফুটবল তার জীবনের কেন্দ্রবিন্দু; কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ—বাবার নামের ওজন বহন করা।

তবে রোনালদো সিনিয়র জানেন চাপ কীভাবে সামলাতে হয়। তিনি বলেন, ‘ও খুব প্রতিযোগিতাপূর্ণ, একদম আমার ছোটবেলার মতো। কিন্তু আমি বেশি চাপ দিই না। ওর ওপর এমনিতেই অনেক প্রত্যাশা আছে। আমি শুধু চাই, ও নিজের ভুলগুলো থেকে শিখুক এবং নিজের মতো করে বেড়ে উঠুক।’

২০০১ সালে একই বয়সে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে উঠে যাওয়া, এরপর জাতীয় দলে দ্রুত জায়গা পাওয়া—বাকি ইতিহাস সোনায় মোড়া। ইউরো ২০১৬ জয়, ২০১৯ সালে নেশনস লিগ ট্রফি, আর পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া—সবই রোনালদোর অধ্যায়ের অংশ।

এখন সেই গল্পের নতুন অধ্যায় শুরু হলো ছেলের পায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X