স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জার্সিতে প্রথম জয় পেতে মরিয়া সামিত সোম

সামিত সোম। ছবি : সংগৃহীত
সামিত সোম। ছবি : সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে চার ম্যাচ খেলেও এখনো জয়ের স্বাদ পাননি সামিত সোম। মাঠে সবার চেয়ে বেশি দৌড়ানো, লড়াই করা—সবই করছেন, তবু শেষ মুহূর্তের ভুল আর দুর্ভাগ্যে প্রতিবারই হাতছাড়া হয়েছে জয়। তাই লাল-সবুজের জার্সি পরে প্রথমবার জেতার আকাঙ্ক্ষা এখন তার কাছে যেন এক ব্যক্তিগত লড়াইয়ের নাম। জাতীয় স্টেডিয়ামে শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামিত সেই তীব্র আকুলতাই প্রকাশ করলেন বারবার।

দেশের ফুটবলপ্রেমীদের হতাশার কথাও জানেন। তবে সবচেয়ে বেশি ব্যথা যে খেলোয়াড়দের—সেটা স্পষ্ট করে দিয়ে সামিত বললেন, ‘আসল ব্যাপার হলো জয়। বাংলাদেশে আসার পর এখনো জিতিনি। আমরা সবাই সেই ম্যাচটার অপেক্ষায়, যেটা জিতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারবো।’

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেকের পর হংকংয়ের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে লড়াই এবং সবশেষে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ—সব ক’টিতেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু দুই ম্যাচে শেষ মিনিটে গোল খেয়ে হার, দুই ম্যাচ ড্র।

অভিজ্ঞতার সেই তিক্ততা নিয়ে সামিতের স্বীকারোক্তি—‘শেষ মিনিটে গোল খেয়ে আমরা ভুগেছি। আপনাদের কষ্ট লেগেছে—আমাদের কষ্ট আরও বেশি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি কীভাবে এই পরিস্থিতি এড়ানো যায়।’

তিনি আরও মনে করিয়ে দিলেন, কিছু পরিস্থিতি একেবারেই দুর্ভাগ্যজনক, ‘নেপালের কর্নারটা হয়তো অফসাইডও হতে পারত। ভাগ্য আমাদের দিকে নেই এখন। কিন্তু মনোযোগ ধরে রাখতে হবে শেষ বাঁশি পর্যন্ত।’

দীর্ঘ ফ্লাইট, আবহাওয়ার ধকল—সবই সামলান সামিত। তবু প্রথম জয় উদযাপনের স্বপ্ন তাকে ভীষণ উদ্দীপ্ত করে। ‘আশা করি মঙ্গলবারই সেটা হবে। বাংলাদেশে আসতে, লড়াই করতে, সতীর্থদের সঙ্গে খেলতে আমার খুবই ভালো লাগে। আর জয়ের পর উদযাপন? পুরোপুরি থাকবে।’

হামজা চৌধুরী ও সামিত—দুজনই আন্তর্জাতিক মানের ফুটবলার। কিন্তু দলের অন্যদের মান নিয়ে প্রশ্ন আসে প্রায়ই। রক্ষণ ও গোলরক্ষকের ভুলে পয়েন্ট হারানোর ঘটনাও কম নয়। তবে সতীর্থদের পাশে দাঁড়িয়ে সামিত বললেন—

‘এটা বিদেশি বনাম দেশি নয়। আমরা এগারো জন। সবাইকে একসঙ্গে থাকতে হবে। অভিজ্ঞতা থেকে শেখাই আসল।’

তার মতে, দলের পাসিং, কন্ট্রোল ও টিম স্পিরিট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক—২২ বছর ধরে জয় নেই। কিন্তু সামিত বাস্তববাদী ও আশাবাদী।

‘ভারত ভালো দল, কিন্তু ফাঁকফোকড় আছে। মিডফিল্ড-ডিফেন্সের মাঝে জায়গা পাওয়া যায়। আমরা এখন যেমন পাসিং করছি, ওই জায়গা কাজে লাগাতে পারবো।’

সমালোচনার কেন্দ্রে থাকা স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পক্ষে দাঁড়ালেন সামিত সোম।

‘কোচের পরিকল্পনা ঠিক আছে। গোল খাচ্ছি আমাদের ভুলের জন্য। আমরা কোচকে বিশ্বাস করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X