স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন তারকার হ্যাটট্রিকে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা মায়ামির

ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতল মায়ামি। ছবি : সংগৃহীত
ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতল মায়ামি। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন তারকা তাদেও অ্যালেন্ডের হ্যাটট্রিকে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএস কাপের ফাইনালেও উঠেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

রোববার (৩০ নভেম্বর) ভোরে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেওর হ্যাটট্রিক ছাড়াও গোলের দেখা পেয়েছেন মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া। গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি।

ম্যাচের ১৪তম মিনিটে প্রথম লিড পায় মায়ামি। সার্জিও বুস্কেটসের নিখুঁত পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে অ্যালেন্ডে মায়ামিকে এগিয়ে দেন। নিউইয়র্ক এই ধাক্কা সামলে ওঠার আগেই জর্দি আলবার বাঁ প্রান্ত থেকে বাড়ানো দুর্দান্ত ক্রস কাজে লাগিয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যালেন্ডে। তবে ৩৭তম মিনিটে জাস্টিন হাক একটি গোল শোধ করলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ম্যাচের ৬৭ মিনিটে মাতেও সিলভেট্টি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি। ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে অ্যালেন্ডে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জেতে মায়ামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X