স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তির ব্রাজিল নিয়ে বিশ্বকাপে আশাবাদী ভিনিসিয়ুস

ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুস। ছবি : সংগৃহীত
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুস। ছবি : সংগৃহীত

২৪ বছর ধরে বিশ্বকাপ ট্রফিকে শুধু দূর থেকে হাত নেড়ে বিদায় জানায় ব্রাজিল। ফুটবল দুনিয়ার সৌন্দর্যের প্রতীক সেই দলটাই যেন বারবার এসে আটকে গেছে শেষ ধাপে। কিন্তু এবার সেলেসাও শিবিরে অন্যরকম এক গন্ধ—নির্ভার আত্মবিশ্বাস, কাঠামোবদ্ধ ফুটবল এবং একজন ইতালীয় জাদুকরের শান্ত উপস্থিতি। আর সেই পরিবর্তনের মুখ হয়ে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র।

তিনি সরাসরি বলে দিয়েছেন— ‘আমাদের সুযোগ এসে গেছে। এখনই বিশ্বকাপের মানসিকতায় ঢুকতে হবে।‘

কিন্তু কেন এত দৃঢ় শোনাচ্ছে তার কণ্ঠে? কারণ, কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের জাতীয় দলে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই স্পষ্ট—এই সিদ্ধান্তই বদলে দিয়েছে ব্রাজিলের ফুটবল-সংস্কৃতি। ছয় ম্যাচে তিন জয়ে সহজেই নিশ্চিত করা হয়েছে ২০২৬ বিশ্বকাপ, এবং ভিনিসিয়ুস মনে করেন—এই দল এখন আগের থেকে বেশি “পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ”।

সিবিএফকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন—“আনচেলত্তি আমাদের খেলার পরিচয়টা আরও পরিষ্কার করে দিচ্ছেন। বিশ্বকাপের আগে এই ভারসাম্য খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তিনি শান্তি দেন, আত্মবিশ্বাস দেন। আমরা শুধু জিতলেই তার কাজের প্রকৃত মূল্য বোঝা যাবে।”

ইতালীয় এই কোচ খেলোয়াড়দের ‘স্বাভাবিক পজিশন’-এ ব্যবহার করার ক্ষেত্রে অদ্বিতীয়—যা ভিনিসিয়ুস থেকে রদ্রিগো, এমনকি নবাগত এন্ড্রিকদের ওপরও প্রভাব ফেলছে।

আনচেলত্তির ব্রাজিলে জায়গা হয় ফর্ম ও ফিটনেস-এর ভিত্তিতে। নাম বড় হওয়া কিংবা আগের খ্যাতি আর নয়—এই নীতি প্রয়োগ করতে গিয়ে তিনি এক পর্যায়ে দলে রাখেননি ভিনিসিয়ুস, রদ্রিগো কিংবা নেইমারের মতো তারকাদেরও।

তিনি বলেছেন—প্রায় ৭০ জন খেলোয়াড় তার বিবেচনায় আছেন বিশ্বকাপ স্কোয়াডের জন্য। প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, দল হচ্ছে আরও ক্ষুধার্ত।

এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত প্রশ্ন—নেইমার কি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে থাকবেন?

ঘনঘন চোট—উরু, হাঁটু, রেক্টাস ফেমোরিস—সব মিলিয়ে ফিরে আসাটা কঠিন হয়ে গেছে। নেইমার দাবি করেন, সাম্প্রতিক বাদ পড়া ছিল “টেকনিক্যাল”, শারীরিক নয়। কিন্তু সন্দেহ থেকেই যায়।

তবে কিংবদন্তি রোনালদোর বিশ্বাস স্পষ্ট:“সে ফিট থাকলে ব্রাজিল আরও শক্তিশালী হয়। আমাদের আরেকটা নেইমার নেই।”

সান্তোসে নিয়মিত খেলছেন তিনি, চুক্তিও বাড়িয়ে ২০২৫ পর্যন্ত নিয়েছেন—বিশ্বকাপের অপশনসহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X