স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এন্ড্রিককে রিয়াল মাদ্রিদ ছাড়ার পরামর্শ আনচেলত্তির

এনড্রিক। ছবি : সংগৃহীত
এনড্রিক। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে এখনও নিজেকে প্রমাণের সুযোগই ঠিকমতো পাননি ব্রাজিলের তরুণ প্রতিভা এন্ড্রিক। মৌসুমের এই পর্যন্ত মাঠে তার সময়—মাত্র এগারো মিনিট! অথচ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর জাতীয় দলে জায়গা পেতে হলে তাকে খেলতে হবে, গোল করতে হবে, আলোয় ফিরতে হবে। এমন প্রেক্ষাপটে এন্ড্রিককে নিয়ে নিজেই মুখ খুলেছেন তার সাবেক কোচ এবং বর্তমান ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তার সরল অথচ তাৎপর্যপূর্ণ পরামর্শ—“এন্ড্রিককে এখন ক্লাবের সঙ্গে বসে কথা বলতে হবে—যেটা ওর পক্ষে ভালো হয়, সেটা ভাবতে হবে।”

আনচেলত্তির এই কথায় পরিষ্কার ইঙ্গিত, তরুণ স্ট্রাইকারের সামনে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোই হতে পারে নতুন দিগন্তের শুরু।

মাত্র ১৯ বছর বয়সে ইউরোপের অন্যতম সেরা ক্লাবে জায়গা পাওয়া বিশাল এক অর্জন। কিন্তু সুযোগ না পেলে প্রতিভাও ম্লান হয়ে যায়। মৌসুমের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এন্ড্রিক। ফিরে এসেও কোচ জাবি আলোনসোর স্কোয়াডে তিনি এখন মূলত “শেষ বিকল্প”—যখন অন্যসব ব্যর্থ। বেঞ্চে বসে দেখতে হয় ভিনিসিয়ুস, এমবাপ্পে কিংবা গনজালোর ঝলক।

এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, “ও খুব তরুণ। এটা তার শেষ বিশ্বকাপ নয়। ২০২৬-এ খেলতে পারবে, এমনকি ২০৩০, ২০৩৪, ২০৩৮-তেও! কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ও যেন আবার নিয়মিত খেলতে পারে, নিজের যোগ্যতা দেখাতে পারে।”

আসলে বিষয়টা শুধু মাদ্রিদের জার্সিতে নয়—এন্ড্রিকের ফুটবল জীবনেরই এক মোড় ঘোরানোর সময়। আনচেলত্তি বুঝিয়ে দিচ্ছেন, স্থবিরতা মানেই ঝুঁকি। যদি বিশ্বকাপের স্বপ্ন সত্যি করতে হয়, তাহলে হয়তো অস্থায়ী বিদায়ই সেরা উপায়।

এই মৌসুমে এন্ড্রিক খেলেছেন কেবল নভেম্বরের শুরুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে, সেটাও কিছু মিনিটের জন্য। বাকি সময় বেঞ্চে বসে দেখা—যা এক তরুণ ফরোয়ার্ডের বিকাশের জন্য একপ্রকার ‘বিষ’। গনজালো, আলাবা, ফ্রান গার্সিয়া—এমনকি রদ্রিগোও পেয়েছেন তাঁর চেয়ে বেশি মিনিট।

এমন বাস্তবতায় যদি জানুয়ারিতে ধার বা অস্থায়ী ট্রান্সফারের দরজা খোলে, তবে তা হতে পারে তার জন্য মুক্তির পথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১০

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১২

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৩

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৪

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৫

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৬

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৭

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৮

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৯

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

২০
X