কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

অ্যাতলেটিকোকে হারিয়ে রিয়াল মাদ্রিদের জয়

জোড়া গোল করে মেতে উঠেন ভিনিসিউস। ছবি : সংগৃহীত
জোড়া গোল করে মেতে উঠেন ভিনিসিউস। ছবি : সংগৃহীত

লা লিগায় মাদ্রিদ ডার্বি ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে ৩-২ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। এ জয়ের ফলে গত বছরের সেপ্টেম্বরে হারের দারুণ প্রতিশোধ নিল রিয়াল।

রোববার (২২ মার্চ) রাতে মাদ্রিদ ডার্বিতে ম্যাচের শুরুতে ভালো খেললেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। ৩৩তম মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাতলেটিকো, গোলটি করেন আদেমোলা লুকম্যান।

তবে বিরতির পর দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিউস জুনিয়র। এরপর মাত্র তিন মিনিট পর গোল করে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে।

তবে লড়াই এখানেই শেষ হয়নি। ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান মোলিনা। এরপর আবারও জ্বলে ওঠেন ভিনিসিউস। ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভের্দে। ফলে শেষ সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবুও দারুণ রক্ষণ আর গোলরক্ষক লুনিনের ভালো পারফরম্যান্সে জয় নিশ্চিত করে রিয়াল।

এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেটিকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১০

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১

১১ রানে হারল বাংলাদেশ

১২

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৩

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৪

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৫

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৬

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৭

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৮

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

২০
X