বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

বার্সায় যাচ্ছেন ম্যানসিটির অধিনায়ক

ম্যানসিটি ছাড়ছেন গুন্দোয়ান। ছবি : সংগৃহীত
ম্যানসিটি ছাড়ছেন গুন্দোয়ান। ছবি : সংগৃহীত

ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির অধিনায়ক ইলকাজ গুন্দোয়ানকে নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনটাই সত্য হলো। পেপ গার্দিওলার অনুরোধ উপেক্ষা করে বার্সেলোনায় যোগ দিচ্ছেন এই জার্মান তারকা।

চলতি মাসে সিটিজেনদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে গুন্দোয়ানের। ফলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। ২০১৬ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর বরুশিয়া ডর্টমুন্ড থেকে তাকে ম্যানসিটিতে এনেছিলেন গার্দিওলা।

ম্যানসিটিতে বেশ ভালো সময় কাটিয়েছেন গুন্দোয়ান। এ সময়ে ১৪টি ট্রফি জিতেছেন তিনি। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পাঁচটি। ম্যানসিটির হয়ে জেতা তার সবশেষ শিরোপা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সিটিজেনদের জার্সিতে গত ৭ বছরে ৩০০ ম্যাচ খেলে করেছেন ৬০ গোল।

মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন দীর্ঘদিনের মিডফিল্ড জেনারেল সার্জিও বুসকেটস। মূলত স্প্যানিশ তারকার পরিবর্তে গুন্দোয়ানে দলে ভিড়িয়েছে বার্সা। আগামী মৌসুমে জার্মান তারকা হতে যাচ্ছেন কোচ জাভি হার্নান্দেজের দলের অন্যতম চালিকাশক্তি।

সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনা স্প্যানিশ লা লিগার শিরোপা জিতলেও ব্যর্থ হয় চ্যাম্পিয়ন্স লিগে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এমনকি খেলতে পারেনি কোপা দেল রের ফাইনালেও। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গুন্দোয়ানের সঙ্গে তিন বছরের চুক্তি করবে বার্সেলোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X