স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ছুটিতে মেসি মজেছেন বাইসাইকেলে

পরিবারের সঙ্গে বাইসাইকেল চালানোয় ব্যস্ত লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
পরিবারের সঙ্গে বাইসাইকেল চালানোয় ব্যস্ত লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মৌসুম শেষ। ফুটবলাররা ব্যস্ত পরিবারের সঙ্গে সময় কাটাতে। আর্জেন্টিনার রোজারিওতে রয়েছেন লিওনেল মেসি। পরিবারের সঙ্গে সময়টা দারুণ কাটছে এই কিংবদন্তির। বাইসাইকেল চালানো অবস্থায় দেখা যায় বিশ্বকাপজয়ী তারকাকে।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও ছোট ছেলে চিরো। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল তাদের। গত বৃহস্পতিবার চীনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ২-০ গোলের জয় পাওয়ার ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন মেসি। দেশের হয়ে যা তার সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড।

ওই ম্যাচ খেলে শনিবার নিজের জন্ম শহর রোজারিওতে ফেরেন তিনি। ফলে গত সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা হয়নি তার। কিছুদিন আগে ইউরোপীয় ক্লাব মিশন শেষ করেছেন মেসি। দেশের হয়ে বিশ্বকাপের পর জিতেছেন লিগ ওয়ানের শিরোপা। এ মাসের ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন মহাতারকার।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। আগামী শনিবার ৩৫ বছর পূর্ণ করবেন বার্সেলোনার সাবেক এই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X