স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ 

কুয়েতে উড়ে গেল পাকিস্তান 

গোলের পর কুয়েতের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত ।
গোলের পর কুয়েতের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত ।

ভারতের বেঙ্গালুরুতে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৪-০ গোলের বড় পরাজয় দিয়ে সাফ মিশন শুরু করেছিল দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচেও একই স্কোরে হারতে হয়েছে পাকিস্তানকে। কুয়েতের কাছে ৪-০ গোলে উড়ে গেছে দক্ষিণ এশিয়ার দেশটি।

ভারতের সঙ্গে প্রথম ম্যাচে পাকিস্তানের হারের পেছনে অনেকে যুক্তি দেখাবে। ওই ম্যাচটি পাকিস্তানে খেলতে হয়েছে একেবারেই প্রস্তুতি ছাড়া। বেঙ্গালুরুতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে মাঠে নেমে পড়তে হয়েছিল তাদের।

একই মাঠে তিন দিন পর আবার নামতে হলো পাকিস্তানকে। এবারের প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। প্রস্তুতি ভালো হলেও অনুমিতভাবেই হেরেছে পাকিস্তান। এবারও একই ব্যবধানে, ৪-০। দুই ম্যাচে ৮ গোল খেয়ে সাফের গ্রুপপর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের।

ভারত সফরের জন্য পাকিস্তান সরকারের অনুমতি পেতে বিলম্ব, এরপর ভিসা পেতে আরেক দফা দেরি, সব মিলিয়ে পাকিস্তান সাফে অংশ নিতে ভারত পৌঁছেছিল ম্যাচ শুরুর ঘণ্টা ছয়েক আগে। বিশ্রাম ও অনুশীলন ছাড়া মাঠে নেমে ২১ জুন সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে ভারতের কাছে উড়ে গিয়েছিল পাকিস্তান।

আজ শনিবার কুয়েতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সে খুব একটা উন্নতি চোখে পড়েনি। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই মিডফিল্ডার হাসান আল এনেজির গোলে ১-০ তে পিছিয়ে পড়ে পাকিস্তান। ১৭ মিনিটেই তা হয়ে যায় ২-০। বিরতির আগে কুয়েত ব্যবধান নিয়ে যায় ৩-০ তে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে হলে ভালো কিছু করতে হতো পাকিস্তানকে। সেটা পারেনি শাহজাদ আনোয়ারের দল। উল্টো ৬৯ মিনিটে পাকিস্তানের শেষ পেরেক ঠুকে দেন কুয়েতের রাশেদি। প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানো কুয়েত টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১১

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৪

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৫

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৬

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৭

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৮

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৯

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

২০
X