স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১০:৫৭ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা

আর্জেন্টিনা নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফুটবলে এখন যেন আর্জেন্টিনার সুসময়ের বাতাস বয়েছে। দুই বছরের মধ্যে কোপা আমেরিকা, লা ফিনালিসিমা এবং বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ জয় করেছে লিওনেল মেসির দল। সেই ধারাবাহিকতায় আসন্ন ফিফা নারী ফুটবল বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অনুশীলন চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপে চমক দেখানোর লক্ষ্যেই এবারের আসরে মাঠে নামবে ইভা গঞ্জালেস বাহিনী।

আগামী মাসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পর্দা উঠবে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ। নিউজিল্যান্ড-নরওয়ের ম্যাচ দিয়ে ২০ জুলাই শুরু হবে নারী ফুটবলের বিশ্ব আসর। এক মাসের মাঠের লড়াই শেষে ফাইনাল হবে ২০ আগস্ট। আসছে নবম আসরে চমক দেখানোর লক্ষ্যে কঠোর অনুশীলন ব্যাস্ত সময় পার করছে আর্জেন্টিনা নারী ফুটবল দল।

এবারের আসরে আটটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। আর্জেন্টিনা রয়েছে ‘জি’ গ্রুপে। ইতালি, সুইডেন ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা।

আগামী জুলাইয়ে গ্রুপ পর্বের দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টাইন নারীদের। অন্য ম্যাচটি অনুষ্ঠিত হবে আগস্টে। নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ আগস্ট সুইডেনের বিপক্ষে মাঠে নামবে ইভা গঞ্জালেসের দল।

এ ছাড়া নারী বিশ্বকাপে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে গ্রুপ ‘এফ’-এ। সেলেসাওরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্স, জ্যামাইকা ও পানামাকে।

আর্জেন্টিনার ২৩ সদস্যের নারী দল :

গোলকিপার : ভ্যানিনা কোরেয়া, লরিনা অলিভেরোস।

ডিফেন্ডার : অগাস্টিনা বারোসো, এলিয়ানা স্টেবিল, জুলিয়েটা ক্রুজ, আলদানা কমেটি, সোফিয়া ব্রাউন, মেরিনা ডেলগাডো, রোমিনা নুনেজ, আদ্রিয়ানা শ্যাক্স।

মিডফিল্ডার : ভ্যানিনা প্রিনিঙ্গার, মারিয়ানেলা জাইমানস্কি, ডায়ানা ফালফান, মরিয়ম মায়োরগা, ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো, মারিয়ানা ল্যারোকুয়েট, রুথ ব্রাভো, এস্তেফানিয়া বানিনি।

ফরোয়ার্ড : আমঞ্চে আরবানি, সোলেদাদ জেইমস, ইয়ামিলা রদ্রিগেজ, এরিকা লনিগ্রো, ক্যাটালিনা প্রিমো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X