স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এখনই আনন্দে ভাসতে চান না রাকিব 

বাংলাদেশের উইঙ্গার রাকিব হোসেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের উইঙ্গার রাকিব হোসেন। ছবি : সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ইতিহাস শুধুই হতাশার। এর মধ্যে শুধু ২০০৩ সালে চ্যাম্পিয়ন। এটিই প্রথম এবং একমাত্র। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে পরবর্তী ২০ বছর শুধু ব্যর্থতার গল্প।

এবার শুরুতে ভালো কিছুর আভাস দিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। প্রথম ম্যাচে লড়াইয়ের পরও নিজেদের ভুলে লেবাননের কাছে হার। এরই মধ্যে রোববার (২৫ জুন) মালদ্বীপের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে জামাল ভূঁইয়ার দল।

মালদ্বীপের বিপক্ষে জয়টা অন্য কারণেও গুরুত্বপূর্ণ। কারণ সাফে ২০ বছর পর এই প্রথম মালদ্বীপকে হারাল বাংলাদেশ। শুরুতে পিছিয়ে পড়েও হতাশ না হয়ে খেলায় ফিরে বাংলাদেশ নিজেদের হার না মানা মানসিকতার পরিচয় দিয়েছে।

একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছে মালদ্বীপের রক্ষণকে। আর বাংলাদেশের এই ম্যাচে ফেরার অন্যতম নায়ক উইঙ্গার রাকিব হোসেন। তার গোলেই সমতায় ফেরে বাংলাদেশ।

রাকিবের গোলটি বাংলাদেশের সঙ্গে তার নিজের কাছেও বিশেষ। তাই জানান দিয়েছেন ম্যাচ শেষে।

ম্যাচ জয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রাকিব হোসেন বলেন, ‘বাংলাদেশের হয়ে এর আগেও আমার গোল থাকলেও সাফে প্রথম। গোল করেছি এবং বাংলাদেশ জিতেছে ভালো লাগছে।’ তার প্রতি আস্থা রাখায় কোচ এবং সতীর্থদের ধন্যবাদ দিলেন, ‘আমাকে ফিট হতে দলের সবার সহায়তা আছে। কোচ আমার ওপর আস্থা রেখেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

এই ম্যাচে বাংলাদেশের খেলার ধরনের পরিবর্তন সম্পর্কে তরুণ এই উইঙ্গার বলেন, ‘আমরা আগে লং বল খেলতাম এখন পাসিং এবং বিল্ড আপ ফুটবল খেলছি। আক্রমণাত্মক ফুটবল খেলছি বলেই জিততে পেরেছি।’

তবে এই ম্যাচ জিতেই আত্মতুষ্টিতে ভুগতে চান না রাকিব। মাটিতেই পা রাখতে চান। তিনি বলেন, ‘সামনে ভুটান ম্যাচ। সেটি আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। এখনই আমাদের আনন্দ করার সময় না।’

ভুটান ম্যাচের জন্য ফুটবলপ্রেমীদের কাছে সমর্থন চেয়েছেন রাকিব, ‘এই ম্যাচে আপনাদের সমর্থন আমাদের সাহস জুগিয়েছে। আমাদের আজ যেমন সমর্থন দিয়েছেন আগামী ম্যাচে আরও বেশি করে দিবেন। ওই ম্যাচের ওপরই সেমিফাইনাল নির্ভর করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১০

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১১

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১২

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৩

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৪

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৫

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৬

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৭

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৮

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৯

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

২০
X