স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১১:৪৬ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের জয়ে সহজ হল বাংলাদেশের সেমির সমীকরণ 

লেবানন সহজ করে দিয়েছে বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ । ছবি : সংগৃহীত
লেবানন সহজ করে দিয়েছে বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ । ছবি : সংগৃহীত

রোববার বেঙ্গালুরুতে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লেবানন ৪-১ গোলে পরাজিত করেছে ভূটানকে। এই জয়ে দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে লেবানন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান পাকাপোক্ত করল। লেবাননের সাফে সেমিফাইনালে খেলাও প্রায় নিশ্চিত। অবশ্য লেবাননের বড় জয়ে লাভ হয়েছে বাংলাদেশেরও। সেমিফাইনালে খেলার পথটাও অনেকটা সুগম হয়েছে জামাল ভুঁইয়াদের।

বাংলাদেশ ও মালদ্বীপের দুই ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট। দুই দলের গোল ব্যবধান শূন্য। ভূটান বড় ব্যবধানে হেরে যাওয়ায় তাদের গোল ব্যবধান হয়েছে -৫। গ্রুপের শেষ ম্যাচে লেবানন মালদ্বীপকে হারালে তখন বাংলাদেশ ভূটানের বিপক্ষে হেরে গেলেও তেমন সমস্যা হবে না।

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও কুয়েত। বি গ্রুপের চার দলই দু’টি করে ম্যাচ খেলেছে। গাণিতিকভাবে চার দলেরই সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে।

লেবানন ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও গাণিতিকভাবে সেমিফাইনাল তাদের নিশ্চিত নয়। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ, লেবাননকে বড় ব্যবধানে হারালে এবং বাংলাদেশ জিতলে তখন লেবানন বাদ পড়বে। যদিও মালদ্বীপের পক্ষে লেবাননকে বড় ব্যবধানে হারানো অন্তত সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে অসম্ভব বলা চলে।

অন্যদিকে ভূটানেরও ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে তাদের হারাতে হবে ৩ গোলের ব্যবধানে। যদি এটি সম্ভব হয় তাহলে বাংলাদেশ ও ভূটানের পয়েন্ট দাঁড়াবে সমান ৩। গোল ব্যবধানে ভূটান থাকবে -২ আর বাংলাদেশ -৩। ভূটানকে সেমিতে খেলতে হলে অবশ্য লেবাননকে মালদ্বীপের বিপক্ষে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে।

তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৮ জুন। গ্রুপ ‘বি’ এর দলগুলোর শেষ ম্যাচ ঐদিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X