স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাফের সেমিফাইনালে লেবানন

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে লেবানন। ছবি : সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে লেবানন। ছবি : সংগৃহীত

সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে উঠেছে আমন্ত্রিত দল লেবানন। ভারতের বেঙ্গালুরুতে ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় তারা। তিন ম্যাচের সবটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

আজ বুধবার বিকেল ৪টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন। ম্যাচের একমাত্র গোলটি করেন লেবানন ফরোয়ার্ড হাসান মাতুক।

ম্যাচ শুরুর প্রথম থেকেই মালদ্বীপের রক্ষণে আক্রমণের ঝড় তোলে লেবানিজ ফুটবলাররা। একের পর এক আক্রমণে প্রথমার্ধেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় লেবানন। ২৩ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন হাসান মাতুক। এরপর বেশকিছু আক্রমণ করলেও মালদ্বীপের রক্ষণে গিয়ে ব্যর্থ হয় তারা। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লেবানন।

বিরতি থেকে ফিরে এসে মালদ্বীপ দল বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও স্কোর লাইনের পরিবর্তন করতে পারেনি। লেবাননের গোলপোস্ট লক্ষ্য করে একটা শটও নিতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে লেবানন কয়েকবার মালদ্বীপের গোলপোস্টে শট নেয়। মালদ্বীপের গোলকিপার হুসাইন শরীফ দৃঢ়তার সঙ্গে ফিরিয়ে দেন। ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লেবাননের।

আগামী ১ জুলাই রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লেবানন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X